somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিউজিক রিভিউ: এ. আর. রহমানের Blue

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্কার বিজয়ের পর এ আর রহমানের এক্সপেরিমেন্টাল কম্পোজিশন হয়েছে ব্লু (Blue) মুভিতে। বলিউডের এ নাগাদ সবচেয়ে ব্যায়বহুল এই মুভিতে রহমান কমার্শিয়াল ট্র্যাক করেছেন। বাণিজ্যিক চাহিদার সঙ্গে পরীক্ষামূলক মিউজিকের মিশেল নিয়েই ব্লু-র সাউন্ডট্র্যাক। আল্লা রাখার নিয়মিত শ্রোতারাও দ্বিধায় পড়ে গিয়েছিলেন এর কয়েকটি গান শুনে। তাদের অনেকের কাছে প্রথমে মনেই হয়নি এ বুঝি এ আর রহমানের মিউজিক! আবার এটাও সত্য সেই একই সাউন্ডে অভ্যস্ত হতে তারা বেশি সময় নেননি! এ আর রহমানের জাদু এখানেই!

ব্লু রহমানের মাস্টারপিস অ্যালবাম না হলেও এতে আছে নতুন সাউন্ড। তবে রহমানের ক্লাসিক স্টাইল একেবারে বাদ পড়েনি। সাতটি বৈচিত্রময় ট্র্যাক আছে এখানে। প্রথম গান Chiggy Wiggy শুরু অস্ট্রেলিয়ান পপ স্টার Kylie Minogue-এর কন্ঠে। Kylie-এর আবেদনময়ী গলায় সনু নিগমের এন্ট্রি পযন্ত এই হিপ-হপ গানটি ভালোই লাগছিল। কিন্তু প্রথম আড়াই মিনিট ইংলিশের পর উর্দু লিরিকে পাঞ্জাবি ভাংরা গানটিতে মানানসই মনে হয় নি। কিন্তু বাণিজ্যিক সার্থকতার জন্যই সম্ভবত রহমানকে দিয়ে প্রডিউসার-ডিরেক্টর কাজটি করিয়েছেন। আদতে গানটি এ আর রহমান টাইপ নয়।

ভিন্ন সাউন্ডের রোমান্টিক গান 'শ্রেয়া ঘোষাল ও সুখন্দির সিং-এর ডুয়েট 'Aaj Dil Gustakh Hai'। যদিও এটি গুণগত দিক থেকে রহমানের বৈশিষ্টের সঙ্গে যায় না, কিন্তু পিয়ানো, গিটার ও বাশির সুর মিলিয়ে গানটি পচ্ছন্দনীয় হয়ে উঠেছে।

রহমান স্টাইলের গায়কীতে Fiqrana গানটিতে সাধারণ শ্রোতাদের চেয়ে রহমান প্রেমীরা স্বাদ খুঁজে পাবেন বেশি। গানটির লেয়ারিং অভিনব। কম্পোজিশন মনমাতানো। গেয়েছেন বিজয় প্রকাশ ও শ্রেয়া ঘোষাল। এটা বিজয়ের সেরা কাজ।

পুরনো রহমানকে ফিরে পেতে পারেন ব্যালাড গান Bhoola Tujhe-তে। যেখানে ফিরিয়ে আনা হয়েছে জানে তু ইয়া জানে না মুভির Kabhi Kabhi Aditi ও Kahin To Hogi গানের ভোকাল রশিদ আলীকে। এ আর রহমানের মিউজিকের সঙ্গে রশিদ আলীর কণ্ঠ যেন বরাবর পারফেক্ট।

চমৎকার একটি ট্র্যাক হচ্ছে Blue Theme। থিম বলা হলেও এটি থিম মিউজিক নয় থিম সং। যদিও এর লিরিকের মর্ম উদ্ধার প্রায় দুঃসাধ্য! রক, হিপ-হপ ও ভাংরার অসাধারণ ফিউশনের এই গানটিতে ৬ জন সিঙ্গার কণ্ঠ দিয়েছেন। এখানে তারা ব্লু শব্দটি উচ্চারণ করেছেন বুল্লু(!) যা আলাদা আমেজ দেয়!

Rehnuma গানটি এক কথায় অতুলনীয়। শ্রেয়া ও সনু দুজনের সেরাটা দিয়েছেন। বিশেষত শ্রেয়ার ভোকালে ব্যাপক পরিবতন এসেছে বোঝা যায়। থ্রিলার মুভির জন্য থ্রিলিং গান। অসাধারণ ইন্সট্রুমেন্টেশন। সম্ভবত রহমান বন্ড মুভির মিউজিকের জন্য প্রস্তুতি নিলেন!

যে সুন্দর গানটি বারবার শুনেও ক্লান্তি আসে না সেটি অ্যালবামের শেষ ট্র্যাক 'Yaar Mila Tha'। মধুশ্রী ও উদিত নারায়নের ভোকাল কেমেস্ট্রি মজাদার। মধুশ্রীর কণ্ঠে যেন সত্যি মধু আছে আর উদিত তো আরও প্রাণবন্ত। গানটির লিরিকও দুরন্ত।

এ আর রহমানের কাছে ভক্তদের প্রত্যাশা আরও বেশি হলেও মুভির প্রেক্ষিতে মিউজিক রকিং হয়েছে। ভোকাল পারফরম্যান্সও যথার্থ, যা ARR আদায় করে নিতে পারদর্শী। কিন্তু কয়েকটি গানের লিরিক আরো ভালো হতে পারতো। তবে প্লাস পয়েন্ট হচ্ছে, অ্যালবামটি আপনি যতো বেশি শুনবেন ততো বেশি ভালো লাগবে। রহমানের মিউজিক এমনই যে কারও যদি প্রথম শোনাতে ভালো নাও লাগে বার কয়েক শুনলে প্রেমে পড়ে যেতে হয়! কারণ সময়ের চেয়ে এগিয়ে থাকেন এ আর রহমান।

লিরিক: Abbas Tyrewala, Mayur Puri, Rajat Arora and Sukhwinder Singh

প্রিয় ট্র্যাক: Fiqrana, Bhoola Tujhe, Rehnuma, Blue Theme, Yaar Mila Tha

রেটিং: ৪/৫
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ রাত ২:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×