somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইফ আলী খানের সেরা ১০ মুভি পারফরম্যান্স

৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অভিনেত্রী মা শর্মিলা ঠাকুরের পরিচয়ে মিডিয়ার লাইমলাইটে আসলেও রাতারাতি স্টার হওয়া বলতে যা বোঝায় সাইফ আলী খান তা হতে পারেননি। সাইফের বাবা নবাব মনসুর আলী খানও একজন বিখ্যাত ব্যক্তি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। বাবা-মা বা পরিবার বিখ্যাত হলে বলিউড ইন্ডাজট্রিতে আসন পাতাটা সহজ হয় বটে, কিন্তু নিজেকে প্রমাণ করা ছাড়া শীর্ষে ওঠা যায় না। অভিনয় দক্ষতা প্রমাণ করতে বা নিজেকে শীর্ষে তুলে আনতে সাইফ আলী খানকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ১৯৯২ সালে 'পরম্পরা' (Parampara) মুভিটির মাধ্যমে সাইফ আলী খানের অভিষেক। কিন্তু সত্যিকারের সাফল্য পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১০টি বছর! ২০০১ সালে 'দিল চাহতা হ্যায়' মুভিটির মাধ্যমে সাইফের নবজন্ম লাভ হয় বলা যায়। এরপর শাহরুখের সঙ্গে কাল হো না হো মুভিতে সুঅভিনয়ের গুণে সাইফের ওপর পরিচালকদের আস্থা বাড়তে থাকে। অবশ্য নিজের কিছু সমস্যা প্রথমে তাকে কাটিয়ে উঠতে হয়েছে। আত্মবিশ্বাস বাড়ার পর থেকেই তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে নেন। ধীরে ধীরে নিজেকে এই নবাবজাদা বলিউডের প্রথম সারির একজন তারকা অভিনেতায় রূপান্তরিত করেন।

সব মিলিয়ে এই পর্যন্ত সাইফ প্রায় ৫০টি মুভিতে অভিনয় করেছেন । তার মধ্যে থেকেই অভিনয় আর মুভির গুণাগুণ বিচারে তৈরি করেছি সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভির লিস্ট। নির্বাচিত মুভিগুলোতে সাইফ অভিনয় করেছেন প্রধান চরিত্রে, পার্শ্বচরিত্রে বা ভিলেনের ভূমিকায়। এই তালিকার ভেতরে সাইফের সবচেয়ে সেরা অভিনয় দেখেছি আমার প্রিয় দুটি মুভি- ফারহান আকতার পরিচালিত প্রথম মুভি দিল চাহতা হ্যায় এবং ডিরেক্টর বিশাল ভরদ্বাজের ওমকারাতে। তবে ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খানের অনবদ্য অভিনয় এখন পর্যন্ত তার সবচেয়ে সেরা পারফরম্যান্স বলে মানি। জাঁদরেল পরিচালকের হাতে পড়লে অনেক নীরস শিল্পীরও মন্ত্রমুগ্ধ অভিনয় বেরিয়ে আসে, ওমকারাতে ভরদ্বাজের হাতে সাইফ হয়েছেন একজন পরিণত অভিনেতা।


ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খান

মজার বিষয় হলো, ওমকারায় সাইফের চরিত্রটিতে নাকি আমির খান অভিনয় করতে ইচ্ছা পোষণ করেছিলেন! কিন্তু তিনি নিজের অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় আর করা হয়নি। অন্যদিকে, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 'দিল চাহতা হ্যায়' মুভিটিতে সাইফ আলী খান প্রথমে অভিনয় করতে চাননি! পরে ঐ মুভির অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার অনুরোধে তিনি অভিনয় করেন। পরিবর্তিত সিদ্ধান্তটি কতোটা সঠিক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সাইফ আলীকে তাই ভাগ্যবান বলতেই হয়!

সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভি:

দিল চাহতা হ্যায়/Dil Chahta Hai (২০০১)
কাল হো না হো/Kal Ho Naa Ho (২০০৩)
এক হাসিনা থি/Ek Hasina Thi (২০০৪)
হাম তুম/Hum Tum (২০০৪)
পরিণীতা/Parineeta (২০০৫)
সালাম নমস্তে (২০০৫)
বিয়িং সাইরাস/Being Cyrus (২০০৬) [ইংলিশ]
ওমকারা/Omkara (২০০৬)
কুরবান/Kurbaan (২০০৯)
লাভ আজ কাল/Love Aaj Kal (২০০৯)


লাভ আজকাল মুভিতে দীপিকা পাডুকোনের সঙ্গে 'নবাবজাদা'

তাছাড়া মে খিলাড়ি তু আনাড়ি (১৯৯৪), রেহনা হ্যায় তেরে দিলমে (২০০১), একলব্য: দি রয়াল গার্ড (২০০৭), রেস (২০০৮), আরাকশান (২০১১) মুভিগুলোতে সাইফের পারফরম্যান্স স্মরণীয়।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×