somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**হরর মুভি রিভিউ** The Uninvited

০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানতাম The Uninvited একটি হরর মুভি। হরর মুভি দেখব আর ভয় উপভোগ করব না তা কি হয়? তাই ভয় পাওয়ার আশা নিয়ে ঘর অন্ধকার করে মুভিটি দেখতে বসেছিলাম। কিছু দূর দেখার পর বুঝলাম, এটি একটি হাইব্রিড জাতের মুভি। হরর জেনারের মোড়কে মিস্ট্রি, থ্রিলার ও ড্রামার সংমিশ্রণ। তাই কাঙ্খিত ভয় পাওয়াটা আর হয়ে উঠলো না। অবশ্য হরর তকমার খুব কম মুভি দেখেই সত্যিকারের ভয় পেয়েছি। দি আনইনভাইটেডে কিছু চমকানো মুহুর্ত আছে, তাড়িয়ে বেড়াবার মতো কোন ভয়ের দৃশ্য নেই। তাই বলে কি মুভিটি ব্যর্থ? তেমনটা না।

কাহিনীর জট খুলার আশায় শেষ মুহুর্ত পর্যন্ত দি আনইনভাইটেড দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সক্ষম। গল্পের শেষটা প্রেডিক্টেবল মনে হলেও আসলে দেখা যায় যা ধারণা করা হয়েছিল তা নয়। দর্শকদের চোখে ধূলা দেয়া হয়েছে। ঘটনা অন্য কিছু। সারপ্রাইজিং টুইস্ট।

'দি আনইনভাইটেড' নামটি, মুভির ট্যাগলাইন (fear moves in), পোস্টার ও নির্মাণশৈলী হরর মুভি প্রমিজ করলেও মুভিটি আর দশটি হরর মুভির মতো হয়ে ওঠেনি। তবে একাধিক জেনারের মিশ্রণে মুভিটি উপভোগ্য হয়ে উঠেছে। কেন্দ্রীয় চরিত্রে এমিলি ব্রাউনিং ছিল পারফেক্ট কাস্ট। এলিজাবেথ ব্যাঙ্কসকে এই মুভিতে অন্যরকম লেগেছে। ক্যামেরার কাজ ছিল প্রশংসনীয়। গল্পের প্রধান টুইস্টটি একেবারে নতুন কিছু না হলেও মুভিতে প্রয়োগ হয়েছে চমৎকার।

The Uninvited (2009) মুভিটি ২০০৩ সালের সাউথ কোরিয়ান হরর মুভি A Tale of Two Sisters-এর আমেরিকান রিমেক হলেও আমি মুভিটিকে হরর মুভির বদলে সাইকোলজিকাল থ্রিলার বলতে অধিক আগ্রহী। মুভিতে দেখা যাবে মানসিক হসপিটাল ফেরত অ্যানা (এমিলি ব্রাউনিং) তার মায়ের ভূত দেখতে শুরু করে। অ্যানার অসুস্থ মা তাদের বোট হাউজে সংঘটিত অগ্নিকান্ডে মারা গিয়েছিল। অ্যানার মায়ের তৎকালীন নার্স (এলিজাবেথ ব্যাঙ্কস) এখন তার বাবার গার্লফ্রেন্ড। অ্যানা ও তার বোন অ্যালেক্স তাদের মায়ের মৃত্যুর সঙ্গে বাবার গার্লফ্রেন্ডের সংযোগ খুঁজতে থাকে। এগিয়ে যায় মুভির কাহিনী।

রেটিং: ৩.৫/৫


ছবি: দি আনইনভাইটেড মুভির একটি দৃশ্য
___
সাম্প্রতিক পোস্ট: **মুভি রিভিউ** দেবদাস থেকে দেব. ডি
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×