somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের রহস্য অনুসন্ধান

০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন এক না একাধিক? না কি অসংখ্য? অজানা? মন কি অসীম? অসীম হলে তো মন একাধিক হয়ে কাজ নেই। একটি মন-ই যথেষ্ট। কেউ যদি 'ছোট মনের' মানুষ কিংবা 'বড় মনের' অধিকারী হয়- একটি মন অসীম হতে পারবে না কেন? মন অসীম। কেউ সীমানা বেঁধে দেয়, গণ্ডিবদ্ধ করে। কেউ সীমানার তোয়াক্কা করে না, দ্বার খুলে দেয়। একটি শরীরে মন একটিই।

এটা নিশ্চিত মন শরীরেই আছে। কারণ শরীরের বাইরে আমাদের অস্তিত্ব নেই। নাহে, খটকা লাগছে। শারীরিক জগতের বাইরে কি আত্মিক জগত নেই? আমরা কি আত্মার কথা বলি না? আত্মার শান্তি কামনা করি না? আত্মার শরীর নেই আমরা জানি। তাই যদি হয়, মাটিতে পুঁতে ফেলা কিংবা আগুনে জ্বালিয়ে দেয়া বিদেহী আত্মার শান্তির মানে কি? দেহ নেই, তবে শান্তি কিসের? মনের শান্তি? তবে কি আত্মা-ই মন? মন-ই আত্মা? আত্মার শান্তি মানে মনের শান্তি, মনের শান্তি মানে আত্মার শান্তি!! চমৎকার!

কিন্তু মন বাবু যদি শরীরেই থাকে, কোথায়? হাত কোথায় আমরা জানি, ধমনীর খবরও রাখি। কিন্তু ওহে মন, তুমি বাপু কোথায়? হৃদপিণ্ডে নাকি মগজে? মনে ব্যথা লাগলে বুকে ব্যথা লাগে, কিন্তু হৃদপিণ্ড কেটে কেউ দেখাতে পারেনি- দেখ দেখ... এই যে মন! বুঝেছি, সব মস্তিষ্কের ষড়যন্ত্র! প্রচণ্ড মানসিক আঘাতে মস্তিষ্ক বিগড়ে যায়, কিন্তু খুলি ভেঙ্গেও কেউ তো বলতে পারলো না- মন বাপধন এখানেই!

তবে কি শরীরে মন নেই? মন ছাড়া ভালবাসি কিভাবে? মন পারলাম না তোরে বুঝতে- তুই থাকিস কই? মনের ঠিকানা আত্মা কিংবা আত্মাটাই মন। কিন্তু শরীরে আত্মা কোথায়? আছে, প্রাণ! প্রাণটাই তো আত্মা! ওহে মন, তুই তো ভবঘুরে! কিন্তু প্রাণটা দেখি না কেন? প্রাণ কি কোন কোমল পানীয় যে দেখতে হবে! প্রাণ আছে বলেই তো শরীরটা নিয়ে এতো কিছু করছেন। প্রাণ আছে জানি, কিন্তু অদৃশ্য। প্রাণ বড় অপদার্থ!

প্রাণ আছে বলেই আমরা প্রাণী। মন প্রাণে আছে এই কথাটাও না হয় মানি। প্রাণের মন আছে - কথাটা মানবো না কেন? প্রাণ দেহ ছাড়ে, আত্মা হয়। আত্মারও প্রাণ আছে, তাই আত্মাও প্রাণী - বাহে কথাটা মন্দ নহে! মন দেখি বহুরূপী, কখনও প্রাণে, কখনও আত্মায়। কথা সত্য, এক মন যে কতজনকে দেয়া যায়!

আসলে সব এক। প্রাণ-মন-আত্মা সব এক, অদ্বিতীয়। মানুষ অমর। দেহটাই মরে শুধু। দেহটা যন্ত্রের মতো। মেয়াদ উত্তীর্ণ হলে নষ্ট হয়ে যায়। কিন্তু আত্মা অমর। তাই মানুষ অনন্ত, মানুষ বিশাল, মানুষ অসীম। মানুষ মরে না কখনও!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×