somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোটিশবোর্ড ও ব্লগারদের দৃষ্টি আকর্ষণ!

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে ঘুম ভাঙ্গলো, ডিয়ার নোটিশবোর্ড? :)

আসুন, চা খেতে খেতে একটু গল্প করা যাক।

টপিক# ১: কতোজন মডারেটর আছে আপনাদের? বলবেন না?
হাতে গোণা যখন বললেন... আপনারা নূন্যতম ৭ জন মডারেটর রাখুন। ৪ জন রেগুলার, ৩ জন খণ্ডকালীন।
২৪ ঘণ্টায় রেগুলার ৪ জন ৬ ঘণ্টা করে ব্লগে থাকবে। খণ্ডকালীন ৩ জন ৮ ঘণ্টা করে ছুটির দিনে ব্লগে থাকবে।
খোলার দিনে কোন রেগুলার মডারেটর কোন কারণে অনুপস্থিত হলে খণ্ডকালীন মডারেটর প্রক্সি দিবেন, এবং বিপরীতক্রমে।
ব্যস, হয়ে গেল ২৪/৭ প্রটেকশন!

টপিক# ২: এভাবে পোস্ট নির্বাচিত হয়? মিথ্যা বলছেন না তো বন্ধু?
ঘুম থেকে উঠলেন, হয়তো নিদ্রার আমেজটা এখনও যায়নি!

এই পোস্টগুলো যে লাইক না, মানব দ্বারা নির্বাচিত হয়, সেটা আমরা ভালোই বুঝতে পারি। তাই তো অনেক ফালতু পোস্ট নির্বাচিত হয়, আবার অনেক ভালো পোস্ট নির্বাচিত হয় না!

টপিক# ৩: ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না!
অতীতে যা হয়েছে, তা যেন আবার না হয়, সেজন্য কোন ফায়ারওয়ালের ব্যবস্থা না করে যদি বাঁশের কেল্লায় বসে থাকি লোকে আমাকে কি বলবে?
তিতুমীর? না। ঠিক ধরেছেন, বোকা!

টপিক# ৪: যে কথা কেউ বলে না...

কারা এই মডারেটর? কারা এই নির্বাচক?
যারা আমাদের মাথার উপর ছড়ি ঘুরাবেন, আমাদেরকে পছন্দ করবেন, অপছন্দ করবেন - তাদের নাম/পরিচয়, যোগ্যতা জানার অধিকার আছে আমাদের।
যেহেতু এটা কমিনিউটি ব্লগ, অনেকটা ফোরামের মতো এবং তাবৎ বিশ্বে যখন মডারেটরদের পরিচয় গোপন রাখা হয় না, সা.ইনে বা বাংলা ব্লগে সেটা কেন হবে?

এতো গোপনীয়তা কেন? লুকোচুরি বহুত হয়েছে, সামনে আসুন। মডারেটর/নির্বাচক/সম্পাদকদের হালনাগাদ তালিকা ব্লগে নির্দিষ্ট স্থানে থাকতে হবে।

টপিক# ৫: জবাবদিহিতা একটি উভয়মুখী প্রক্রিয়া।
আপনি ব্লগ পরিচালনা করবেন, কিন্তু আপনার জবাবদিহিতার সময় ঘাপটি মেরে চুপ করে থাকবেন, সেটা তো হতে পারে না।
প্রয়োজনমাফিক, সঠিক সময়ে আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু অ্যাকশন নয়, পরিচালক হিসেবে আপনি কতোটুকু সফল সেটা আপনার রিঅ্যাকশনের উপরও নির্ভর করে।

টপিক# ৬: একটা চিরুনি অভিযান দরকার।
জাঙ্ক ফাইল ক্লিয়ার করার মতো, জাঙ্ক ব্লগার/মডারেটর/নির্বাচক ক্লিয়ার করুন। লোভ করবেন না। পক্ষপাতিত্ব করবেন না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল যে ভালো, সেটা কিন্নরী মামণিও বুঝে।
শুভ ব্লগিং, শুভ ব্লগিং করলেই শুভ ব্লগিং হয় না। বাক স্বাধীনতার দোহাই না দিয়ে অশুভদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।

টপিক# ৭: পা-চাটাদেরকে ফোকাস করা বন্ধ করুন।
সুবিধাবাদী পা-চাটাদেরকে অনেক পণ্ডি বা মহান মনে হতে পারে। কিন্তু শুদ্ধ সমালোচকরাই, সাধারণ ব্লগাররাই আপনাদের আসল বন্ধু!

এই যা, কথা বলতে বলতে চা-টা শেষ হয়ে গেল! আজ তবে আসি... শুভ ব্লগিং!

২৫/৯/১২

★ এই লেখাটির সংক্ষিপ্ত লিংক: tinyurl.com/attentionbloggers

আপডেট: এই পোস্টটি দেয়ার পর কিছু ঘটনা ঘটেছে। আমার এই পোস্টটি গায়েব করে ফেলা হয়েছিল। আমার মডারেশন স্ট্যাটাস 'জেনারেল' করা হয়েছে। আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে। প্রথম পাতার সুবিধা সীমাবদ্ধ করা হয়েছে। জয়তু সামহোয়‍্যার ইন...ব্লগ!
_______
ক'জন প্রিয় ব্লগারকে বলছি...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২২
২৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×