
অভিনয় করাটা সহজ কর্ম না। যদিও আমরা সহজেই বলে ফেলি- অমুকের অভিনয় ভালো হয় নাই... আরও ভালো করতে পারতো... ইত্যাদি। নিজে কি কখনও অভিনয় করে দেখেছি?
আজ আমি একটু করে দেখলাম। আমি তো প্রফেশনাল না, তবুও এক প্রফেশনালের মুখে 'জোশ' হয়েছে বলে মন্তব্য শুনলাম। স্ক্রিপ্ট পড়ার সময় পেয়েছিলাম মাত্র পনের মিনিট। এটাই ছিল আমার প্রথম অন-ক্যামেরা অ্যাক্টিং। নিজেকে একটু বাজাতে চেয়েছিলাম। আত্মবিশ্বাসের বারুদে আগুন ধরাতে চেয়েছিলাম।
উইদাউট অ্যানি রিহার্সাল যতোটুকু করেছি তাতে নিজের ওপর মোটামুটি সন্তুষ্ট বলা চলে। অভিনয়ে প্রফেশনাল না হলেও চলচ্চিত্র সমালোচনা করার অভিজ্ঞতার আলোকে ঠিকই বুঝেছি কোনটা সঠিক আর কোনটা বেঠিক করেছি।
স্টেজ ফ্রাইট বা ক্যামেরা ভীতি ছিল না এতোটুকুও। ইন দ্যা মোমেন্টেই ছিলাম। কনফিডেন্সের অভাব ছিল না। ইমাজিনেশ পাওয়ারও কাজে লাগিয়েছি তাৎক্ষণিক। কিন্তু যেটা খুব মিস করেছি তা হলো রিহার্সালের অভাব। অর্থাৎ আমি খুব বুঝতে পারছিলাম, যদি রিহার্সাল করতে পারতাম তবে আরও ভালো হতো।
অভিনেতা নতুন হোক আর পুরাতন, রিহার্সালের উপরে কিছু নাই। ঠিক এই কারণেই, যথেষ্ট রিহার্সাল করেন না বলে অনেক ভালো বা স্টার অভিনেতার অভিনয়ও মাঝেমাঝে ভালো হয় না। আত্মবিশ্বাসই পর্যাপ্ত নয়, পর্যাপ্ত অনুশীলনই পারবে আপনার অভিনয় দক্ষতাকে পারফেক্ট করতে। অনুশীলনের অভাব সহজেই ধরে ফেলা যায়। তাই তো আমরা অভিনেতা না হয়েও অমুকের অভিনয় ভালো হয় নাই, আরও ভালো করতে পারতো... ইত্যাদি মন্তব্য অনায়াসে করতে পারি। আর যিনি ভালো অভিনেতা হতে চান, তাকে নিজের অভিনয় শক্তি সম্পর্কে যেমন জ্ঞান রাখতে হবে তেমনি নিজের ছোট-বড় দোষ-ত্রুটিগুলোও অনুধাবন করে কাজ করতে হবে। এই হলো ক্যামেরার সামনে আমার প্রথম অভিনয় করার অভিজ্ঞতা ও তা থেকে প্রাপ্ত শিক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




