somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেয়ামত সংঘটিত হবার নিদর্শণ সমূহ। পর্ব-৪

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম, ব্যবসায়িক ব্যাস্ততার কারনে ধারাবাহিক আলোচনার চতুর্থপর্ব প্রকাশে একটু দেরী হলো বলে দুঃখিত।

৫১) যখন মানুষ-সকালে মুমিন থাকবে আর বিকালে কাফের হয়ে যাবেঃ
ফেতনা এবং স্বভাব বিবর্তনের দরুন মানুষের চেতনার-ও বিবর্তন ঘটবে। অবাধ পাপাচারে লিপ্ত হওয়ায় মানুষ সকালে মুমিন থাকবে আর বিকালে কাফের হয়ে যাবে।
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন- "অন্ধকার রাত্রির ন্যায় ক্রমাগত ফেতনা আসার আগেই যা আমল করার করে ফেলো! মানুষ তখন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজের ঈমানকে সে বিক্রি করে দেবে।" (বুখারী)

৫১) মসজিদ কারুকার্যকরণ প্রতিযোগিতাঃ

মসজিদ নির্মাণের মৌলিক উদ্দেশ্য হচ্ছে, একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করতে সঠিকভাবে এবাদত পালনের সুযোগ তৈরী করা। বাহ্যিক কারু-কার্যেকরণ যথাসম্ভব কমিয়ে নামাযের গুরুত্ব এবং ইসলামী শিক্ষার দিকে মনোনিবেশ করা।
কিন্তু শেষ জামানায় মানুষ প্রচুর পরিমাণে মসজিদ নির্মাণ করবে, নানান কারুকার্য ও হরেক রকম ডিজাইন দিয়ে মসজিদ সাজিয়ে তুলবে। সবাই চাইবে, আমার মসজিদটি সবার থেকে আলাদা হোক। ফলে নামাযের চেয়ে কারুকার্যের দিকেই মানুষের দুষ্টি বেশি থাকবে। মিডিয়াকে ব্যবহার করে তারা মসজিদগুলোর প্রচার-প্রসারে লিপ্ত হয়ে যাবে।

আনাস রা. থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেন- "কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠে। (আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজা)

সাহাবায়ে কেরাম রা. সবসময় মসজিদ সুসজ্জিত করা থেকে সতর্ক করতেন। এবাদত, আল্লাহর স্মরণ এবং দ্বীনী শিক্ষার মাধ্যমেই মসজিদ আবাদ করার প্রতি তাগিদ দিতেন। ইবনে আব্বাস রা. বলেন- "অচিরেই তোমরা মসজিদগুলোকে ইহুদী-খ্রিষ্টানদের মত কারুকার্য করে গড়ে তুলবে।" (মুসনাদে আহমদ, আবু দাউদ)

ইমাম বগভী রহ. বলেন- "প্রাথমিক যুগে ইহুদী-খ্রিষ্টানদের উপসনালয়গুলো কারুকার্যমন্ডিত ছিল না, আসমানী কিতাব বিকৃত হওয়ার পর-ই তারা কারুকার্যকরণ প্রক্রিয়া শুরু করে।" (ফতহুল বারী)

খাত্তারী রহ. বলেন- "ইহুদী খ্রিষ্টানরা যখন আসমানী কিতাব বিকৃত করে ফেলে, আল্লাহর দ্বীনকে বিনষ্ট করে ফেলে, তখন-ই তারা গির্জা সুসজ্জিত করণে আত্মনিয়োগ করে।" (উমাদাতুল ক্বারী)

উবু দারদা রা. বলেন-" যখন তোমরা মসজিদগুলোকে ডিজাইন করবে, কোরআনের আয়াতগুলোকে কারু-কার্যমন্ডিত করবে-তখন তোমাদের ধ্বংস কাছিয়ে যাবে।" (ইবনে আবি দাউদ, তাহছীনে আলবানী রহ.)

চলবে........
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×