somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যিকারের আন্দোলন করতে চাইলে সকল রাজাকারদের নাম সহ ফাসির দাবী করুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যিকারের আন্দোলন করতে চাইলে সকল রাজাকারদের নাম সহ ফাসির দাবী করুন। শুধু জামাতে ইসলামী রাজনীতির সাথে জড়িত রাজাকার কেন? আওয়ামীগের মধ্যে কি রাজাকার নাই? না-কি তারা আওয়ামীলিগ করে তাই সাত খুন মাফ! বি,এন,পির মধ্যে কোন যুদ্ধাপরাধী নাই? না-কি সব ধোয়া তুলসির পাতা হয়ে গেছে, না-কি গণজাগরণের কর্ণধারগণ তাদের নাম মুখে নিতে ডরান? দেশে কে শুধু জামাতী কাদের মোল্লারাই রাজাকার?

আর যারা আজ দেশটাকে প্রতিদিন ধর্ষন করছে ক্ষমতায় থেকে তাদের কি হবে? যারা খুন, লুট-পাট, দুর্নিতী, ঘুষ, দলীয়করণ সহ অসংখ্য অপকর্মের সাথে জড়িত তাদের বিচার কে করবে? সাগর-রুনীর হত্যাকারীরা রাজাকার না? কই তাদের কথা তো সরকারের কানের ফুটোর মধ্যেও যায় না। কেন?


না-কি রাজাকার নামটা জামাতের সাথেই জড়িত? আজ কোন জামাত নেতা বাসের মধ্যে, ট্যাক্সির মধ্যে আমাদের বোনকে ধর্ষন করে? প্রতিদিনই এই দেশের মাটিতে কোন না কোন মা-বোন ধর্ষিত হচ্ছে, এনারা কাদের দ্বারা ধর্ষণের স্বীকার হচ্ছে। জামায়াতি না-কি সরকারী দলের কেউ, না-কি বিরোধী দলের কোন রাজাকার? তত্বাবধায়ক সরকার যখন সকল দুর্নিতীবাজদের মুখোশ খুলে দিয়েছিল প্রমান সহ তখন কোথায় ছিল সকলে? এখন কেন আওয়ামীলিগ তত্বাবধায়ক সরকার চান না? তারা কি ডরান? তাদের বিচার করার জন্য জনগণ কি কখনো গণজাগরণ করবে? অফিস আদালতে যেখানেই যাই, দুর্নিতি আর দুর্নিতি!!! তাদের বিচার কে করবে? যারা এই চার বছরে আলাউদ্দিনের চেরাগ ঘষে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে, বাড়ি-গাড়ি, ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন তাদের আদালতের কাঠগড়ায় কে তুলবেন? তারা কি রাজাকার নয়? অগ্নি কণ্যা খ্যাত লাকি আপারা তাদের নাম ধরে শাহবাগের চত্বরে কেন চিল্লায় না? এক কাদের মোল্ল্যার ফাসি হলেই কি দেশে শান্তি আসবে?

দেশকে যারা দুর্নিতীর চরম শীর্ষে পৌঁছে দিয়ে অহমিকা প্রকাশ করে বেড়ায়, যাদের অপকর্মের ফল সরূপ পদ্মা সেতুর বিনিয়োগে ফাটল ধরে তারা কি রাজাকার নয়? সতিকারের রাজাকারে সংগা কি জানাবেন কি? যারা দেশকে প্রতিদিন একবার করে বিক্রি করে, দেশের টাকা বাহিরে পাঠিয়ে সুইস ব্যাংকে টাকার পাহার গড়ে তোলে তারা কি দেশ দ্রোহী নয়?

৭১ এ দেশ স্বাধীন হবার পর কতো মা-বোন ধর্ষিত হয়েছে তার হিসাব আছে? দেশকে কেন আমরা স্বাধীন করেছি? লুটে পুটে খাব বলে? যা করতে চেয়েছিল পাকিস্তানী হানাদারগণ তাই নিজেদের করায়ত্বে নিব বলে? এই কি স্বাধীনতার সংগা?

ভাবতে অবাক লাগে!! আমরা দেশের উন্নয়নের জন্য এতো মানুষ কখনো মাঠে নামি না। কখনো এতো মানুষ একত্রিত হয়ে বলিনা ঢাকা শহরের যানজট না কমাতে পারলে গোটা ঢাকা শহর অনির্দ্দিষ্ট কালের জন্য অচল করে দিব।

এতবড় আন্দোলন কি আর কখনো হবে এই দেশের মাটিতে সরকারী বা বিরোধী দলের বিপক্ষে? মনে হয় না………. কারন এখানে যারা আন্দোলন করছেন তারা কোন না কোন রাজনীতির ছত্রছায়ায় আছেন। যারা নিরপেক্ষ তারা সহস পান না মুখ খোলার। এই সুযোগটা কাজে লাগিয়ে জামাতকে নিষদ্ধ করতে পারলে সত্যিকারের লাভ কাদের? জামাত নিষিদ্ধ হলেই কি রাজাকার মুক্ত দেশ হবে? কে দিবে সেই গ্যারান্টি? আল্লাহ পাক তাদের বিচার করুন যারা সত্যিকারের রাজাকার, ধর্ষণকারী, লুটপাটকারী, চোর, দুর্নিতিবাজ, যুদ্ধাপরাধী।

পাঠক সমাজ দয়া করে আমাকে আবার ভুল বুঝবেন না। শাহাবাগে গিয়ে দেখলাম সকলের রক্ত গরম হয়েছে কাদের মোল্ল্যার ফাসির দাবীতে, জামাত শিবীর নিষিদ্ধের দাবীতে, আর আমার রক্ত গরম গোটা বাংলার রাজাকারদের ফাসীর দাবীতে হোক সে সরকারী এবং বিরোধী দলীয় নেতা। আমরা কেন তাদের নাম মুখে আনছি না?
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×