somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখাঃ ২০১৩ সালের আলোচিত কিছু মন্তব্য

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার নির্বাচন! আবার অবরোধ! বুঝতে পারছেন না ভোট দিতে যাবেন, নাকি ভোট বন্ধ করতে যাবেন? যারা এই দ্বিধায় ভুগছেন, তাদের জন্য ২০১৩ এর শেষ দিনে শেষ ফেসবুক বটিকা। এই বছরের কিছু বিখ্যাত উক্তি থেকে কিছু একটা সমাধান পাওয়া যায় কিনা দেখি।

দেশে নিরাপত্তা নাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই? থাকবে কীভাবে, যিনি এই দায়িত্তে আছেন, তার মাথায় কোন ধূসর পদার্থ থাকলে তো। মনে নাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা প্লাজা ধসের পর ২৪শে এপ্রিল কি বিবৃতি দিয়েছিলেন?
“কিছু হরতাল সমর্থক রানা প্লাজার ফাটল ধরার দেয়ালের স্তম্ভ এবং গেট ধইরা নাড়া দিসিল, নইলে এত বড় একটা দালান কীভাবে নিজে নিজে পড়ে যায়!”
এক হাজারের বেশি মানুষ মরল, তবে আলমগীর সাহেবদের বুদ্ধি বাড়ল না।
অবশ্য দেশের মানুষের স্মরণশক্তি বড়ই ক্ষীণ। আমরা যেমন অতীত দ্রুত ভুলে যাই, আবার ভবিষ্যতও দেখতে পাই না।

তবে আশার কথা, আমাদের নতুন প্রজন্মের নেতা জয় সাহেব কিন্তু ভবিষ্যৎ দেখেন। মনে নাই ২৩শে জুলাই উনি কহিলেন, “আমার কাছে তথ্য আছে, লীগ আবার ক্ষমতায় আসিবে”।
একদলীয় নির্বাচন দেখে এখন তো মনে হয়, ভুল বলেন নাই তিনি!

বিদ্যুতের প্রয়োজনীয় উৎপাদনের পরও কেন লোডশেডিং, এই প্রসঙ্গে ৪ই আগস্ট আমাদের ডিজিটাল প্রধানমন্ত্রী কহিলেন, “আমি নিজেই দিনে দুই ঘণ্টা লোডশেডিং দিতে বলেছি, এই দেশে লোডশেডিং ছিল – নইলে এটা লোকে ভুলেই যাবে।”

ও আচ্ছা, ভাবছেন শুধু লীগ আর হাসিনার বদনাম করছি!!
আমাদের লিপস্টিক বেগমের একটা কথাও বেশ মনে আছে। উনি ২১শে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বলিলেন, “৯৬ ও ২০০১ সালের সরকারে থাকা ২০ জন উপদেষ্টাদের মধ্য থেকে সরকার ৫ জন এবং বিরোধী দল ৫ জনের নামে প্রস্তাব করলেই তো ল্যাঠা শেষ।“
উনি অবশ্য জানিতেন না যে, উপদেষ্টাদের মাত্র ১৪ জন এখন জীবিত আছেন এবং জীবিতদের অনেকেই আর উপদেষ্টা হতে রাজি নন। উনি ব্যস্ত থাকেন শাড়ীর সাথে রঙ মিলিয়ে লিপস্টিক দিতে, খোঁজ খবর নিয়ে বক্তৃতা দেবার সময় কই!

তৃতীয় পক্ষের খবর আরও মজার! প্রথম পাল্টিতে এরশাদ ১১ই নভেম্বর কহিলেন, “সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ আমাকে থুতু দেবে। তারচেয়ে জেল উত্তম।” দ্বিতীয় পাল্টিতে বললেন, “এই সরকারকে সরাতে হলে দরকার নির্বাচনের। নির্বাচনে না গেলে মানুষ থুতু দেবে।” তৃতীয় পাল্টিতে তিনি আপাতত নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

(যাহারা জামাত শিবিরের বক্তব্যের অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃসংবাদ। রাজাকার এই দলটি ফাকিস্তানের একটি শাখা, ইহাদেরকে আমি বাংলাদেশের রাজনৈতিক দল বলে গণ্য করি না।)

তাহলে কি করা যায়, কারে রেখে কারে ভোট দেবেন? ঘুরে ফিরে তো আবার এরা এরাই!

ক্ষমা চাই, উত্তর আমার কাছেও নাই। তবে ডিসেম্বরের ১ তারিখ অবরোধের আগুনে পোড়া গীতা সরকার মেডিক্যালের বার্ন ইউনিটে তাকে দেখতে যাওয়া প্রধানমন্ত্রীসহ সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন।

“আপনাদের আমরাই তৈরি করছি, আপনারা আমাগো তৈরি করেন নাই। আমরা খাই আমাগো স্বামীরটা, আপনাগোর না।”

ভোট যারেই দিন, ক্ষমতায় যেই অপদার্থই আসুক, অন্তত আসুন নতুন বছরে স্মৃতি শক্তিটাকে একটু শাণ দিয়ে রাখি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×