somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারামারি করে ভর্তিচ্ছুকদের শুভেচ্ছা জানাল ছাত্রলীগ!

৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুকদের শুভেচ্ছা জানাতে এসে মারামারি করেছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় রড-চাপাতি নিয়ে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় হাজী মুহম্মদ মুহসীন ও জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ক্যাম্পাস সূত্র জানায়, ভর্তি হতে ইচ্ছুকদের শুভেচ্ছা জানাতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজ একটি শুভেচ্ছা মিছিলের আয়োজন করে। এই কর্মসূচিতে অংশ নিতে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগেই বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিনে জড়ো হতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মুহসীন হলের ছাত্রলীগের কর্মীরা এমনই একটি মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যাচ্ছিলেন। এ সময় কলাভবনের সামনের রাস্তায় দাঁড়ানো জহুরুল হক হলের কর্মী বরকতের সঙ্গে মুহসীন হলের কর্মী তুষারের ধাক্কা লাগে। শুরু হয় দুজনের মধ্যে বাগিবতণ্ডা। একপর্যায়ে মুহসীন হলের ছাত্রলীগের কর্মীরা এসে বরকতকে বেধড়ক পেটায়।
এ ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল বের হলে জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীরা কলাভবন ও ডাকসুর মধ্যবর্তী স্থানে তুষারকে পেটায়। এরপর মুহসীন হলের ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলীর অনুসারী ২৫ থেকে ৩০ জন কর্মী হলের ৪৬৫ নম্বর কক্ষ থেকে লোহার রড, চাপাতি নিয়ে মধুর ক্যানটিনের দিকে ধেয়ে আসে। এ সময় পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। দলটি মধুর ক্যানটিনের কাছাকাছি এলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বাধা দিলে মুহসীন হলের ছাত্রলীগের কর্মীরা পিছু হটেন। তাঁরা অবস্থান নেন জহুরুল হক হলের গেট-সংলগ্ন রাউফুন বসুনিয়া চত্বরে। সেখানে পুলিশ অবস্থান নিলে দুপুর সাড়ে ১২টায় মুহসীন হলের কর্মীরা হলে ফিরে যান।
হল সূত্রে জানা যায়, বরকত জহুরুল হক হলের ছাত্র। সে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম শাহরিয়ারের কর্মী এবং শেখ ফরহাদুজ্জামান তুষার ছাত্রলীগের মুহসীন হল শাখার সভাপতি মুহাম্মদ আলীর কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীরা মিছিলের গতিরোধ করলে মারামারি বাধে। গোলাম শাহরিয়ার বলেন, ‘বরকত একসময় আমার কর্মী ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার পর থেকে তার সঙ্গে তেমন যোগাযোগ নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেয়া হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের প্রথম বর্ষের ভর্তি-কার্যক্রম শুরু হয়। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষায় ২৮ হাজার ৪২২ জন অংশ নেন।

সূত্রঃ প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×