somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার বছর ধরে কিছু খায় না শিশু ড্যানিয়েল!

০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফুটফুটে এক শিশু ড্যানিয়েল হ্যারিসন। বয়স চার বছর। এই চার বছর ধরেই সে মুখে তুলে কিছু খায় না। কঠিন বা তরল যেকোনো খাবার দেখলেই সে আঁতকে ওঠে। এমন তার খাদ্যভীতি; মরবে তবু খাবে না। এ জন্য বিকল্প ব্যবস্থায় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। পেট ফুটো করে একটি সরু নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে তাকে।
ডানিয়েলের বাড়ি ইংল্যান্ডে। নটিংহামের কার্লটনে মা-বাবার সঙ্গে থাকে সে। ড্যানিয়েল যখন এইটুকুন শিশু, তখন ‘এসিড রিফ্ল্যাক্স’ সমস্যায় আক্রান্ত হয়। এই রোগ থেকে খাদ্যভীতি জন্মে। সে অটিজমেও ভুগছে।
ডানিয়েলের খাদ্যভীতি তাড়াতে চেষ্টার ত্রুটি করছেন না মা-বাবা। বাবা কেভিন ও মা ক্যাথেরিন নিয়মিত তাকে লন্ডনের বিখ্যাত গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে নিয়ে যান। বাড়ি থেকে ওই হাসপাতালে যাওয়া-আসা ও চিকিৎসার ব্যয় মিলে অনেক খরচের ব্যাপার। শিশুপুত্রের মুখের দিকে তাকিয়ে এ ব্যাপারে কোনো কার্পণ্য নেই তাঁদের। কিন্তু চিকিৎসকেরা আজ পর্যন্ত কেভিন ও ক্যাথেরিনকে আশার আলো দেখাতে পারেননি।
কেভিন বলেন, এখন তাঁদের সামনে একমাত্র আশা হচ্ছে অস্ট্রিয়া। সেখানকার একটি ব্যতিক্রমী ক্লিনিক ডানিয়েলের জটিল সমস্যা দূর করতে পারবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, ড্যানিয়েলকে সুস্থ করে তুলতে এ পর্যন্ত বহু ধরনের চিকিৎসাপ্রদ্ধতি অনুসরণ করা হয়েছে। কয়েক দফা অস্ত্রোপচারও করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।
২০০৯ সালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল ড্যানিয়েল। এ সময় নিউমোনিয়া দেখা দেয় তার। ফুসফুস অকেজো হওয়ার উপক্রম হয়। তবে চিকিৎসার গুণে শেষ পর্যন্ত ওই কঠিন ধাক্কা সামলে ওঠে ড্যানিয়েল।
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কেভিন বলেন, তাঁর স্বপ্ন এখন একটাই—অন্য সব শিশুর মতো ছেলের স্বাভাবিক খাওয়া দেখতে চান তিনি। তিনি বলেন, ‘খাবার টেবিলে যখন নল ও যন্ত্রের মাধ্যমে ড্যানিয়েল খায়, তখন বাবা হিসেবে আমার কেমন লাগে, তা একমাত্র আমিই জানি।’ ডেইলি মেইল অনলাইন।

সূত্রঃ প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×