
আজ হটাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। মরুভূমির দেশে এরকম বৃষ্টি হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার।
বাংলাদেশ মানেই ষড় ঋতুর দেশ, বাংলাদেশে থাকা মানেই ষড় ঋতুর সাথেই বসবাস করা তার মধ্যে অনেকেই বসন্ত, গ্রীষ্ম বা বর্ষাকাল বেশি পছন্দ। কিন্তু আমরা যারা দেশের বাহিরে থাকি কয়জনই বা এসবের খবর রাখি? বিশেষ করে যারা মধ্যপ্রাচ্চে থাকেন তারা জানতেন মরুভূমির দেশে ২টি ঋতু থাকে। শীত ও গরম কিন্তু বর্তমানে তাও আছে কিনা সন্ধেহ। সারা বছর জুড়ে কখন কখন শীত আসে বুঝাই যায় না। আর বৃষ্টির কথা ভাবা তো অনেক দূরে। আমি একজন ছাত্র।দীর্ঘ ১৫ বছর ধরে মা-বাবার সাথে মধ্যপ্রাচ্চের কাতারে(Qatar) এ থাকি। দেশ থেকে যখন কাতারে আসি তখন ৪ কি ৫ বছর বয়স ছিল। এর পর থেকে স্কুল এর গরমের ছুটি কাটাতে বড়জোর ১ বা ২ মাসের জন্য দেশে যাই তাও আবার ২-৩ বছর পর পর।আর আমি বাংলাদেশ বা বাংলা সম্পর্কে যা জানি তা বাংলাদেশি একটা স্কুল এ পড়ার কারনে। যাই হোক কথা বলছিলাম বৃষ্টি নিয়ে।মরুর দেশে বৃষ্টিপাত হওয়া মানেই অনেক ভাগ্যের ব্যাপার। কাতারে দীর্ঘ ১৫ বছরের জীবনে আমি ৯ বার বৃষ্টি হতে দেখেছি।বুজতেই পারছেন এই ক্ষেত্রে বিধাতা কত কৃপন। দুই বছর আগের কথা। টেস্ট পরীক্ষা শেষ সবাই এস.এস.সি-র জন্য প্রস্তুতি নিচ্ছিল। হাল্কা ক্লাস চলত স্কুল-এ। তখন সবাই ভলিবল খেলার পাগল ছিলাম। ঘন্টার পর ঘন্টা মাঠে খেলতাম। মাঝে মধ্যে স্যারেরাও আমাদের সাথে খেলতেন।একদিন আমাদের একটা ক্লাস অফ ছিল। তেমন কিছু করার ছিল না।বাহিরে অনেক রোদ, এই কড়া রোদের মধ্যে আমরা বন্ধুরা মিলে ভলিবল খেলা শুরু করে দিলাম। সবাই খেলায় মগ্ন। আচমকা কোন কথা ছাড়াই বৃষ্টি পড়া শুরু করল। সবাই এত অবাক হলাম যে অবস্থা বুঝার আগেই কাক ভেজা হয়ে গেলাম।আমরা ক্যাম্পাস এর ভিতরে চলে এলাম।এরই মধ্যে একজন তো চিৎকার করে উঠল "ইয়াহু! বৃষ্টি হচ্ছে" বলেই আবার মাঠে দৌড়। যাই হোক সেদিন বৃষ্টিতে তেমন ভেজা যায় নি। স্যার এসে আমাদের ডেকে ক্যাম্পাস এর ভিতরে নিয়ে আসেন। এতে আবার অনেকে সামান্য অভিমান করে স্যার এর উপর।
আজকে প্রায় ২ বছর পর আবারও বৃষ্টির দেখা পেলাম। কিছুদিন পরেই ঈদ তার ৫ দিন পরেই টেস্ট পরীক্ষা। HSC-র কোর্স প্রায় শেষের দিকে। ক্লাস নিয়মিত হচ্ছে। কলেজে উঠার পর সবাই অনেক ব্যাস্ত হয়ে যায় পড়ালেখা নিয়ে। খেলাধূলা তেমন একটা করা হয়না। JSC পরীক্ষার কারনে ১-২টা ক্লাস অফ পাচ্ছি এখন। ৫-৬ দিন আগে একজন বন্ধু বলল "চল ভলিবল খেলব" যেই কথা সেই কাজ। টিফিন ব্রেকে বা ক্লাস এর ফাকে সময় পেলে বন্ধুরা খেলি। আজকে শেষের দিকে ক্লাস হচ্ছিল না। সবাই মিলে খেলা শুরু করে দিলাম। আজকে খেলার মধ্যে আচমকা বিদ্যুৎ চমকে বৃষ্টি পড়া শুরু করল। কয়েকজন তো খুশিতে লাফাতে শুরু করল। আজকে আমাদেরকে কয়েকজন স্যার দেখল বৃষ্টিতে ভিজছি। ভাবছিলাম হয়তো বকা দিবে কিন্তু কিছুই বলল না। আমরা আমাদের মত খেলতে থাকলাম আর বৃষ্টিতে ভিজলাম।শেষ কবে বৃষ্টিতে ভিজেছিলাম ঠিক মনে করতে পারছিনা। অনেক্ষন বৃষ্টি হল। চারিদিকে শান্ত একটা পরিবেশ সৃষ্টি হল।ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মনে হল পৃথিবীতে শান্তি নেমে এসেছে। আকাশের দিকে তাকালাম, এখনো অনেক মেঘ জমে আছে আকাশে। আজকে আরও বৃষ্টি হবে এটা ভাল করেই বুঝলাম। আকাশের দিকে তাকালাম আর মনে মনে বললাম "বিধাত তুমি কৃপন নও"
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


