জি বাংলাকে শাওনের উকিল নোটিশ 

১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রচারিত হচ্ছে সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’। সিরিয়ালটির প্রমোতে প্রচার করা হচ্ছে শাওনের ‘না মানুষী বনে’ অ্যালবামে গাওয়া ‘লীলাবালি লীলাবালি’ গানটি। কিন্তু গানটি ব্যবহারের জন্য শাওনের সঙ্গে কোনোরূপ আলোচনা কিংবা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি চ্যানেলটি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষ অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের সঙ্গেও কোনো আলোচনা করেনি বলে জানা গেছে।
আর তাই খুব শিগগিরই জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাওন। নোটিশের উপযুক্ত জবাব না পেলে মামলা করবেন বলেও জানান তিনি।
শাওন বলেন, ‘আমি নিজেও জানতাম না, আমার গান কোনো অনুমতি ছাড়াই তারা ব্যবহার করছে। সাত দিন হলো বিষয়টি আমি জানতে পারি। আমার গাওয়া গান ব্যবহার করা হচ্ছে অথচ আমি এর কিছুই জানি না। প্রতিবেশী একটি দেশ হিসেবে তাদের কাছে তো কিছুটা সৌজন্যতাবোধ আশা করতেই পারি। ওদের এমন আচরণে বেশ অবাক হয়েছি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে যথাযথ জবাব চেয়েই শিগগিরই আমি উকিল নোটিশ পাঠাব। যদি প্রত্যাশিত জবাব না পাই, তাহলে মামলা করতে বাধ্য হব।’
শাওন আরও জানান, গানের প্রমোটি দিনে না হলেও ২০ বারের বেশি প্রচার করা হচ্ছে। ‘কেয়া পাতার নৌকো’ নামের এই সিরিয়ালটি প্রযোজনা ও পরিচালনায় করছেন শৈবাল বেনার্জি।
সূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন