"বিকাশ একটা ডাকাইত "
বাংলাদেশ এ বিকাশ চালু হওয়ার পর বিশাল সাড়া পায়। বিকাশ এর আইডিয়া টা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুর পাক খাচ্ছিল। যে এমন একটা ট্রানজেকশন সিস্টেম নিয়ে,তার পর অবশেষে এটি চালু হয়। বিকাশ আসার পর অন্তত এটি আমার কাছে মনে হল যে না আমার মাথায় ও কিছু আইডিয়া আসে । যাই হোক এসব বলে লাভ নেই। আসল কথায় আসি
বিকাশ চালু হওয়ার কিছুদিন পর ই আমি তাতে ফ্রি রেজিস্ট্রেশন করি। প্রথম দিকে ভালোই লাগছিল। আমি এখন বিকাশের একজন নিয়মিত কাস্টমার। কিন্তু গত কিছুদিন যাবত বিকাশ এর এমন অবস্তা দেখে এমন মেজাজ খারাপ হচ্ছে যা আসলে প্রকাশ করার মত না। আমি প্রকাশ ও করলাম না পরিবেশ এর কথা ভেবে।
গত পরশু দিন আমার একান্ট এ টাকা আসার কথা। কিন্তু নেট এর সমস্যার জন্য পরশুদিন এজেন্ট টাকা পাঠাতে পারে নাই। গতকাল সকাল পর্যন্ত সেটা আসে নাই। অবশেষে সেই টাকা আসে সন্ধ্যার দিকে। এদিকে আমার খুব দরকার ক্যাশ করা যত তারাতারি সম্ভব। সন্ধ্যার দিকে গেলাম এজেন্ট এর কাছে ক্যাশ করার জন্য গিয়ে দেখি ও মা একি অবস্থা বার বার চেষ্টা করার পর ও ওদের সিস্টেম এ ঢুকতে পারলাম না। শুধু তাই না এজেন্ট বলতেছে ক্যাশ আউট হলে অখান থেকে পারসেন্টেঞ্জ কেটে রাখবে। আমার কথা হচ্ছে বিকাশ ১.৮৫ % কেটে রাখার পর ও কেন এজেন্ট বাড়তি টাকা চাচ্ছে? যেহেতু বিপদে পরিছি আমি রাজি হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওদের স্টুপিড সারভার এর জন্য আমি টাকা ক্যাশ করতে পারলাম না। রাগে দুঃখে ওদের হেল্প লাইন এ ফোন দিলাম হেল্প লাইনেও এক ই অবস্থা। কল আর ঢুকে না। মন মেজাজ খারাপ করে বাসায় চলে এলাম রাতের ১০ টায়। টাকা কিন্তু মোবাইলেই রয়ে গেল।
রাতে বার বার চেষ্টা করলাম হেল্প লাইনে কথা বলে মিজাজ কিছুটা ঠাণ্ডা করার জন্য কিন্তু হায় কল ঢুকে না। অবশেষে রাতের ২ টায় কল ঢুকল আমাকে বলতেছে "এই মুহুরথে আমাদের সবকটি চু'''''না বেস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কল্টি আমাদের কাছে অনেক মুল্লবান" এ ভাবে ৭ মিনিট প্রলাপ বক্ল আমি ধৈর্য ধারন করলাম কারন আমার মিজাজ ঠাণ্ডা করতে হবে। তারপর লাইন গেল কেটে। এখন কেমন লাগে বলুন?
সকালে কেম্পাসের উদ্দেশে বের হলাম ভাব্লাম এজেন্ট এর সাথে দেখা করে যাই তখন ও টাকা ক্যাশ করতে পারলাম না ওদের সার্ভার এরর এর জন্য। কেম্পাস থেকে বাসায় ফিরার পথে প্রায় ৫০ বার চেস্টা করার পর ক্যাশ করতে পারলাম ।
ওদের হিসাব নিয়ে কিছু কথা বলি
বিকাশ সার্ভিস চার্জ হিসাবে রাখে ১.৮৫ % ।
এজেন্ট রাখে ২%
মোট ৩.৮৫ %
আবার শুনলাম কারো কারো কাছে ক্যাশ ইন করার সময় ও একটা এমান্ট কেটে রাখে ।
এবার আসি এ টি এম বোথ এর কথায়
এটিএম বোথ থেকে টাকা উঠালে ২% কেটে রাখে কিন্তু কথা হচ্ছে এটিএম বোথ থেকে ক্যাশ আউট করলেও মোবাইলে সিস্টেম করতে হয়। আর সিস্টেম করতে গেলেই সিস্টেম লস এই হল বিকাশ ।
বড় কথা হচ্ছে যারা বিকাশ ব্যাবহার করে তার বেশিরভাগ ই স্রমজিবি মানুষ। অনেকটা দিন এনে দিন খায় এমন টাইপ মানুষ। ওদের টাকা কিভাবে আত্তসাধ করতেছে এই বিকাশ!! তারা তো বাধ্য হয়ে আমাদের প্রযুক্তির কাছে ধরা দিতেছে। প্রতিবাদ করার রাস্তাও জানা নেই ওদের এই ডিজি__টাল যুগে। সিস্টেম করে যদি সার্ভিস না দিতে পেরে মানুষ কে হয়রানি করায় এমন সিস্টেম তো দরকার নেই। তাই স্রম জিবি মানুষ এবং একজন সচেতন দেশের নাগরিক হয়ে আমি আমার সাধ্যমত প্রতিবাদ করলাম এখানে। ভালো অবশ্য এখান এ ঘটনাটা শেয়ার করে গতকালের রাগ একটু প্রশমিত হয়েছে। ভালো থাকবেন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।