
শীত এলেই তরুণ প্রজন্মের মধ্যে কম্বোল বিতরনের একটা হালকা ভারি ঝড় বয়ে যায় ।
নিঃসন্দেহে একটা ভালো কাজ করে । বরাবরি প্রমান হয় যে বাঙালি কতটা হেল্পফুল । এখন বাংলাদেশের প্রতিটা শহরেই অনেক তরুন / প্রবিন সংঘটন আছে ।যারা নিজেদের উদ্দেগে নিঃর্সার্থ ভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছে ।
কিন্তু কিছু দিক দিয়ে আমি এর অনেকটা বিপরিতে আছি ।
প্রথমতঃ শীর্তার্থদের কম্বল বিতরনের উদ্দেশ্য হলো , যাদের একেবারেই সার্মথ নেই শীতের পোষাক আষাক কেনার, ঐ ধরনের মানুষকে সাহায্য করা ।
কিন্তু প্রায় সময় দেখা যায় কিছুটা বিপরিত । কেন বলছি ?
কম্বল বিতরনের সময় দেখবেন যার সার্মথ আছে সেও সাহায্য নিতে এসেছে , যার নাই সেও এসেছে । এক সাথে ১০০-৫০০ মানুষকে সাহায্য করতে গেলে দেখবেন ৪০% লোকজন সুবিধা ভোগ করছে , যাদের সার্মথ আছে ।
পরে দেখবেন বিতরণ শেষে কিছু মানুষ এখনো দাঁড়িয়ে আছে কিছু সাহায্য পাবার আশায় ।
দ্বিতিয়তঃ কেউ কেউ আজ কাল নিজের পরিচিতির আশায় শির্তাথদের সাহায্য করে । ধরুন কোন রাজনিতিবিদই এই শ্রেণিভূক্ত ।
আবার দেখবেন একদল লোক ফেসবুক ওয়ালের লাইক বা ফেমাসের আশাই বিতরণের নাটক । সত্যি বলতে গতকাল এক ফ্রেন্ড বলতেছিলো দোস্ত কম্বল বিতরণ করবো তুই থাকিস আমদের সাথে । সেইরাম সেইরাম পিক তুলুম , একখান ফোটগ্রাফার কেও ঠিক করছি পিক তুলোনের লাইগা ।
র্সবশেষঃ এখন কিছু বাংলাদেশি সেলিব্রেটি গন কনর্সাট ফর কম্বল
ভাবুন একটু বিষয়টা !!
আর একটা দল বা শ্রেণি আছে, যারা সত্যি মানুষের জন্য কিছু করতে চায় ।এরা কিভাবে সাহায্য করবে এটা ভাবতে ভাবতেই রাতের ঘুম হারাম করে দেয় । এটা ভেবে ঘুম আসে না যে , পারবো তো কিছুটা মানুষের কষ্ট লাঘব করতে ? এরা নিজের ভাবে না নিজেদের পপুলারিটি , এরা শুধু চায় আমি যেন দঃখী মানুষ গুলোকে সাহায্য করতে পারি যেভাবেই হোক ।
কিছু অভিজ্ঞতাঃ মার্ক করুন কে কে আসলেই অসহায় ।কে সত্যি কষ্ট করে শীতে ।
যারা সাহায্যের লাইনে দাড়াই এরা সবাই কিন্তু অসহায় না , কেউকেউ ব্যাহাইয়াপানার জন্যও লাইনে দাড়াই। অবশেষে কছু অসহায় মানুষ গুলো কিন্তু ঠিকই দাঁড়িয়ে থাকে সত্যিকারের কিছু পাবার আশায়।
হাস্য কর লাগতে পারে আপনার কাছে কিন্তু আমার কাছে না । কাউকে চিনেন না যানেন না কিভাবে সাহায্য করবেন ? ৪০০-৫০০ জনকে সাহায্য না করে গটা ২০-৩০ জনকে সাহায্য করেন । দেখবেন তার কষ্টটাও কমবে আপনার সাহায্য টাও র্সাথক হবে। সুন্নত আদায় করতে গিয়ে ফরজটা নষ্ট না করাই ভালো ।
ফেবুতে সাহায্যের পোজে পিক আপলোড করলেই আপনি মাদার তেরেসা বা হাজি মুহাম্মদ মুহাসিন হবেন না । দিল থেকে সাহায্য করলে এমনিতেই এর সুফল আসবে ।
অসহায়ের পাশে দাড়ান , কাছ থেকে তার সমস্যা গুলো শুনুন।পারলে কিছু সমাধান করুন । কাছে থেকে না চিনলে কিভাবে তাকে সাহায্য করবেন আপনি ? অনেক সময় শীতে শুধু গরম কাপড়ের অভাব থাকে না , কিছু মানুষের খাবারের অভাবও থাকে ।
একটা র্টাগেট নিন , খুজে বের করুন কে কে আপনার মহল্লায় কষ্ট করছে এই তিব্র শিতে! অনেক সময় একটা সাধারন সাহায্য কিন্তু কিছু মানুষের অসাধারন উপকারে আস্তে পারে ।
ভাবছেন , যার দরকার সে এমনিতেই এসে সাহায্য নিয়ে যাবে । ভাই ধান্দা বাজেরও সাহায্যের দরকার হয় । ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না , তেমনি কম্বল নিয়ে দাঁড়িয়ে থাকলেও চিটার অসহায়ের অভাব হয় না ।
মনোভাব টা এমন করুন আমি যাকে সাহায্য করবো, আমি সত্যিকারের সেই অসহায় মানুষ গুলোকে খুজে বের করবো এবং দরকার হলে তার ঘরে গিয়া সাহায্য পোঁছাই দিব ।
শত শত না ভাই ভালো করে একজনের ভর টা আপনি নিন । দেখবেন শত শত জনের চেয়ে একটা মুখের হাসিই আপনাকে শত হাসির র্সাথকতা এনে দিবে that I promise
সন্মান জানাই সেই সমস্ত মানুষকে, যারা মানুষকে সাহায্য করতে গিয়ে নিজে ঝুঁকি নেন বিভিন্ন কারণে ।
মানুষ মানুষের জন্যে !!
কারো মনে এই লেখায় কষ্ট লাগলে আমি আন্তরিক ভাবে দুঃখিত, ক্ষমা চোখে দেখবেন। ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


