ভালোবাসা কি এখনো আছে
প্রেমিকার হাতের সুমিষ্ট ছোঁয়া
নাকি হয়ে গেছে প্রেমিকার হাত থেকে ছিটকে পরা
পতিতালয়ের বিশেষ ছড়া
ভালোবাসায় কি এখনো আছে
প্রিয়তমার আলতো ঠোঁটের ছোঁওয়ায় ??
নাকি হারিয়ে গেছে যৌনতার বিষাক্ত ধোঁওয়ায় ।
ভালোবাসা কি এখনো রয়েছে
আবেগভরা কালিহীন চিঠিতে ??
নাকি তা এখন বন্ধী
মুঠো ফোনের ৫৬ কিলোবাইট এর ইনবক্সে ।
ভালোবাসা কি এখনো আছে
প্রেয়সীর খোঁপায় বেলি গুঁজে দিতে ??
নাকি তা হয়ে গেছে
১৪ ফেব্রুয়ারি তে বালতি তে ভিজিয়ে রাখা গোলাপ বিশেষ ।
ভালোবাসা আজ দিশাহারা
১ম দিনে দেখা , ২য় দিনে ব্যাড রুমে ইশারা
ভালোবাসা আজ open and offense
ভালোবাসা খেয়েছে নৈতিকতার sense .
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



