ছেড়া পেন্ট পরা ছেলে গুলো করছে খেলা
রেল লাইনের এ পার ও পার
আর উলঙ্গ শিশু গুলোর চোখের জল
করছে টলমল
তারা ক্ষুধার্থ , সংকীর্ণমনা
এই এক রচনা , উপাদানে স্বয়ংসম্পুর্না
এখানে ভালোবাসা ভরপুর
নেই কোন সাম্যের সুর ...।।
একটি ছেলে , জন্ম তার এই বস্তিতে
সে জানে না কে তার পিতা
তার জন্য নেই কোন স্কুল , কিন্টারগার্ডেন
আছে শুধু মাদকতা আর চুরি ডাকাতির জ্ঞ্যন
কখনো টোকাই , কখনো কয়েদি
কখনো পকেট মার , কখনো বা করে ভিক্ষা বৃত্তি
কখনো রেল লাইন , মাঝে মাঝে জেল খানা
নেই তার নির্দিষ্ট আবাস স্থান
এটাই তার ভবিষ্যৎ আর বর্তমান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



