কষ্টে আছি রে ভাই.......একটু শান্ত না দেন আমারে

১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবারের ঈদটা কাটানো লাগবে একা একা।কারন আমি একা।আমার মোবাইলটা নেই।যার ফলে কোন নাম্বারও নেই।গত তেরো তারিখে বিএনপির ডাকা হরতালের আগের রাতে ফার্মগেট থেকে আমার প্রিয় মোবাইলটি পিক পকেট হয়ে যায়।যাতে ছিল আমার অতি প্রয়োজনীয় চারশ'র উপরে নাম্বার এবং পাঁচশ'র উপরে বাছাই করা মজার মজার গান।যা আমি বহু জায়গা থেকে সংগ্রহ করেছিলাম।
আমি এখন নিঃসঙ্গ।ইচ্ছে হলেই বা কাউকে মনে পড়লেই ফোন দিতে পারছিনা।এই ছুটির দিনগুলোতে কারো সাথে কথা বলতে পারছি না।বসে থাকতে হয় একটি ফোনের আশায়।
গতকাল ছোটখাট কয়েকটা কাজের জন্য আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।বুঝতে পারছিলাম যে,অমুক কে ফোন করলেই কাজটা হয়ে যায়।কিন্তু হায়! আমার কাছে যে তার ফোন নাম্বার নেই! হঠাৎ করে মাথায় আসে অমুকের কাছে ফোন দিলেই তো যাকে দিয়ে কাজটি হবে তার নাম্বারটি পাব।নিয়তির চরম পরিহাস,তার নাম্বারও যে নেই আমার কাছে!!

সব বন্ধু বান্ধব গ্রামে চলে গেছে।আমি বসে আছি উত্তরা।কি করব? আমার যে সবার মতো গ্রাম নেই।নেই বললে খারাপ শুনায়।আছে ঠিকই কিন্তু সেখানে গিয়ে ঈদ করার মত পরিবেশ নেই।কারন পরিবারের সবাই যান্ত্রিক ঢাকার যন্ত্রের মধ্যে আবদ্ধ।অপরদিকে বড় ভাইয়াকে ছাড়া ঈদ করছি।ভাইয়া ব্যবসার কাজে গিয়েছেন চায়না।আসবেন ঈদের পর।সব মিলে আমি ভালো নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন