somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ ছেড়ে আসার পুর্ব মূহুর্তের অনুভূতি:((

১৫ ই মে, ২০১১ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছেন ব্লগার ভাইয়েরা।অনেকদিন পর ব্লগে আসলাম।দেশ ছেরেছি এক মাস হচ্ছে আর ব্লগ ছেরেছি বহুদিন।তবে ব্লগে ফিরে এসেছি কিন্তু দেশে তো আর আপাতত যাবার সুযোগ নাই।অবশ্য যাবার একটা সুযোগ হয়েছিল।মিশরে একটা বৃত্তি পেয়েছিলাম কিন্তু কিছু দিনের মধেই মন পরিবর্তন হয়ে গেল।এই ইউনিভার্সিটি এত সুন্দর যে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না।তো যাই হোক,দেশ ছাড়ার পূর্ব মুহুর্তের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগে আসলাম।

ভার্সিটি থেকে অফার পাওয়ার পর থেকে খুব এক্সাইটেড ছিলাম।মালয়েশিয়া যাবো,কত সুন্দর জায়গা! অন্তত দেশের অসহ্য জ্যাম,রাস্তার ধুলাবালি,যানবাহনের পে পো আওয়াজ এসব থেকে বেঁচে থাকতে পারব। সময় যতো ঘনাতে লাগলো দেশের প্রতি ততই মায়া বাড়তে লাগলো।যেদিন চলে আসব সেদিনের কথা তো বলে বুঝানো যাবে না কতোটা খারাপ লেগেছিল।আমার ফ্লাইট ছিল বিকেলে কিন্তু সকালেই আমার পেটে ভাত যাচ্ছে না আর দুপুরে খাব কি করে? আর দুপুরের কথা কি বলব,অনর্গল চোখ দিয়ে পানি পরছে সবার কথা ভেবে,খেতে পারছিলাম না।যার দিকে তাকাই তার চোখেই পানি।অপর দিকে আমার বন্ধুরা এয়ারপোর্টে এসে বসে আছে এবং বার বার ফোন দিচ্ছে যাবো কখন। তো রেডি হলাম।আমার আম্মু কোনদিন এয়ারপোর্টে যায়নি এমনকি যাবার ইচ্ছাও করেনি।অথচ সেই আম্মু এসে বলছে আমি এয়ারপোর্টে যাব।তখন আমার ভেতরটা ঢুকরে কেঁদে উঠলো,এই মা কে ছেড়ে কিভাবে থাকব? আসার সময় দেখি আমার বোনগুলো ঢুকরে কাঁদছে।আমার ছোট দুই বোন,একজন ঢাকা ভার্সিটিতে 'ল' তে পড়ে আরেকজন রাজউক কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।তাদের কান্না দেখে আমার আর ঘর থেকে বের হতে ইচ্ছে হচ্ছিলনা। যাই হোক,সবার সাথে কোলাকোলি করে বের হলাম,আমি আমার ভাইদের সাথে কোনদিন কোলাকুলি করি নাই (লজ্জা লাগত আমার কোলাকুলি করতে)। কিন্তু সেদিন কিভাবে যেন তা সম্ভব হল আল্লাহই ভালো জানে! গাড়িতে চড়ে এয়ারপোর্ট যাত্রা করলাম।গাড়িতে উঠার পর আমার ভাবির মেসেজ।তারও একই অবস্থা।সেও কাঁদছে।সে তখন তার বাবার বাড়িতে ছিল।বার বার ফোন দিচ্ছে আর আমার ভাতিঝিকে দিয়ে কথা বলাচ্ছে।সে কান্নার কারনে কথা বলতে পারছিলনা।ভাবি আমাকে সব সময় তার ছোট ভাইয়ের মত দেখত।আর এদিকে আম্মু কাঁদছে আর উপদেশ দিচ্ছে আর আব্বুও পাশাপাশি উপদেশ দিচ্ছে কিভাবে থাকব কি করব। যাই হোক,এয়ারপোর্টে গিয়ে দেখি আমার বন্ধুরা অপেক্ষা করছে সাথে আমার সবচেয়ে ক্লোজ মামাত ভাই তামজিদ।তাদের দেখে মনটা আরো কেঁদে উঠলো।কত সময় তাদের সাথে কাটিয়েছি।কতই না হেলফুল ছিল তারা।তাদের সাথে করে আমার বন্ধু সা'দ এর জন্য অপেক্ষা করতে লাগলাম।সা'দ আমার সাথে মালয়েশিয়া যাবে।এর মধ্যে আবার বড় ভাইয়া ফোন করল তিনি আসবে।সে এসেই বলল ভেতরে ঢুকে যেতে।(ভাইয়ার কথা একটু বলে নেই,আমার বাবার মত একজন কলেজ অধ্যক্ষের পক্ষে আটজনের একটা পরিবার চালানো কঠিন ছিল।ভাইয়া কর্মজীবনে ঢুকার পরেই আমাদের পরিবারে স্বচ্ছলতা শুরু হয়।আমার বাবার ইনকামে আমাদের হাত খরচ চলে কিন্তু পরিবারের পুরোটা খরচ দেন ভাইয়া।আর তিনি প্রচন্ড রাগি মানুষ।যার ফলে পরিবারের সবাই তাকে খুব ভয় পায়।সত্যিই তার প্রতি আমরা কৃতজ্ঞ।কারণ অনেক ভাইকেই দেখি পরিবারের খোজ খবর নেয় না।সেখানে আমার ভাইয়া পুরোটা পরিবার চালাচ্ছে।)
আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল দীর্ঘক্ষন ধরে।তারপর ভাইয়া এবং আব্বুর সাথে কোলাকুলি করে ভেতরে ঢুকে গেলাম।আমার সাথে আমার ভগ্নিপতি ডালিম ভাই ভেতরে গেলেন।আমার ইমিগ্রেশন পার হবার আগ পর্যন্ত ভেতরে ডালিম ভাই ছিলেন।

ইমিগ্রেশন এর কথা আর কি বলব? শুধু আল্লাহ'র কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়।শুধু শুধু আমাদের এক ঘন্টা ঘুড়িয়েছে শুধুমাত্র টাকা খাওয়ার জন্য।X(যদিও টাকা পায়নি।আর এর মধ্যে মিনিমাম একশ'র মত ফোন এসেছে যদিও পুলিশ ভাইদের কল্যাণে একটা ফোনও ধরতে পারি নাই।
তারপর ওয়েইটিং রোমে চলে গেলাম সেখান থেকে সবাইকে ফোন দিতে লাগলাম।এর মধ্যে ভাইয়ার ফোন পেলাম এবং আমার চোখের পানি আবার ঝরা শুরু করল (এতিমধ্যে পুলিশি ঝামেলায় মন অনেকটা শক্ত হয়ে গিয়েছিল কিন্তু তার ফোন আমার চোখের পানি রাখতে পারেনি)।তার কথাগুলো আমার যখনি মনে পড়ে চোখের পানি আমি রাখতে পারি না।তার কথাগুলো ছিল,"ভালো করে যা,ঠিক মত থাকবি।টাকার জন্য কখনো খাওয়া দাওয়া বন্ধ রাখবি না।আর আমার ইনকাম যতদিন আছে ততদিন কোন চিন্তা করবি না।আর টাকা লাগলে আমাকে ফোন দিবি,আব্বুকে না।"

তারপর বিমানে উঠার পর আমার চোখের পানি অনর্গল পরতে লাগল।সবার কথা মনে পড়ছে।মনে হচ্ছে সারা জীবনের জন্য আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি।কারণ আমার পুরোপুরি প্রতিষ্ঠিত না হয়ে দেশে আসার ইচ্ছা নেই।এই কারনে আরো বেশি কষ্ট হচ্ছে।এখন থেকে আমি বাংলাদেশের মেহমান।/:)

আমার পরিবারের সবার প্রতি আমি কৃতজ্ঞ।কারণ তারা আমাকে এতো টাকা খরচ করে বিদেশে পড়ানোর যে সাপোর্ট দিয়েছে তা সত্যিই কৃতজ্ঞতার দাবি রাখে।আপনারা দোয়া করবেন যেন সেই টাকা আমি কাজে লাগাতে পারি।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×