তাদের জন্য মনটা ডুক্রে কেঁদে উঠে 
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে একটা জিনিস দেখে খুব কষ্ট লাগলো।আসলে মানুষের কষ্টের দিকে তাকালে নিজের কষ্টগুলো তুচ্ছ মনে হয়।আমাদের ভার্সিটির (International Islamic University Malaysia, IIUM) মাহাল্লা আলি'র (আমাদের হল গুলোকে মাহাল্লা বলা হয়) সুপার ষ্টোর এর আলি ভাইয়ের বাবা মারা গেছে।দোকানে গিয়ে দেখি বাবার ছবি নিয়ে বসে বসে কাঁদছে।দুঃখের কথা বলার মত কোন বাংলাদেশিও নাই।সবাই চলে গেছে দেশে।(আমিও চলে গিয়েছিলাম কিন্তু একটা জরুরি কাজে আমাকে চলে আসতে হয়েছে।অবশ্য ঈদের আগে আবার চলে যাব দেশে।) আমাকে পেয়ে বলতে লাগলো,"বিদেশে থেকে এতো কষ্ট করে টাকা দিয়ে বাড়িতে নতুন ঘর বানালাম।অনেক আশা ছিল বাবা মা'কে নিয়ে ঘরে থাকবো,একসাথে গল্প করব,একসাথে খাব।সেটা আর কপালে জুটলোনা।মা'র মৃত্যু দেখতে পারলাম না,বাবার মৃত্যুও দেখতে পারলাম না।" এই কথাগুলো বলতে বলতে কাঁদতে লাগলো।আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না।কিছু কথা বলে তাকে শান্তনা দিলাম।শান্তনা দেয়া ছাড়া আমার কিইবা করার থাকতে পারে।
বিদেশে থাকা এই লোকগুলো সারাটা জীবন কষ্ট করে এই সুখটা বা আনন্দটা পাবার জন্য।তাদের কষ্টের ফলে সংসারে সচ্ছলতা ফিরে আসবে,সবাই মিলে একটা সময় সুখে শান্তিতে কাটাবে।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! এই লোকগুলোর কপালে এই আনন্দটা জুটে না।যাদের জন্য এতো কষ্ট আজ তারাই নেই।মনে হচ্ছে সব কিছুই যেন বৃথা।
সবাই তার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তাকে ধৈর্য্য ধারন করার তৌফিক দেয় আর তাঁর বাবা মা'কে যেন জান্নাত দান করে।
আমিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন