মুর্খ আমেরিকান সাদারা ভাবছে ট্রাম্প তো বিদেশীদের ঘৃনা করে | ট্রাম্প বোধহয় তাদের কাজ দেবে | তারা ভুলে যাচ্ছে যে ট্রাম্প একজন দুঁদে ব্যবসায়ী | আর পাঁচটা ব্যবসায়ীদের মতই ট্রাম্প সস্তা শ্রম পছন্দ করবে | আর সস্তা শ্রম বিদেশীরা ছাড়া আর কে দেবে ? সুতরাং এখন ভোট পাবার জন্য রান্ডম মিথ্যা কথা বললেও জিতে যাবার পর সস্তা শ্রমের আউটসোর্সিং-এই ট্রাম্প যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই | এইভাবেই আমজনতাকে বোকা বানিয়ে গণতন্ত্রে নেতারা আসে | আমেরিকাও এর ব্যতিক্রম নয় |
আমেরিকা আজ ৯৯ % বিদেশীদের সস্তা শ্রমে চলছে | এটা কি আমেরিকান সাদারা ভুলে যাচ্ছে ? ট্রাম্পের মত ধুরন্ধর ব্যবসায়ীরা আমেরিকান সাদাদের চাকরি খেয়েছিল | মজার ব্যাপার সেই ব্যাব্সায়িকেই এখন মার্কিনরা ভোট দিচ্ছে | একেই বলে মার্কিন বুদ্ধি ! আজব ব্যাপার |
অবশ্য মার্কিনদের দোষ নেই | ভারতীয়রাই তো এক চা ওয়ালার কথায় ভুলে তাকে নির্বাচন করে এখন জ্বলে পুড়ে মরচে | মার্কিনরা যেন ইতিহাসের পুনরাবৃত্তি না করে
আপডেট ১০/১১/২০১৬
আজকে আনন্দবাজারে ট্রাম্প-এর জেতার অনেক কারণ বিশ্লেষণ করেছে | আমি প্রথমেই নারীবিদ্বেষকে খারিজ করছি | মার্কিনরা যথেষ্ট যুক্তিবাদী | তারা তাদের লাভের জন্য নারী কেন হিজরেকেও ভোট দেবে | এটা তো ভারত নয় যেখানে যুক্তির চেয়ে পরম্পরা আর আবেগের প্রাধান্য বেশি | হিলারি জিততেই পারত | পারল না তার কারণ অন্য জায়গায় |
আমেরিকায় তৃনমূল স্তরে শ্রমিকরা রয়েছে | আউটসোর্সিং-এর ফলে আর অভিবাসনের ফলে তাদের বহু ক্ষতি হয়েছে | তারা কাজ পায় নি | কাজের দাবিতে বিক্ষোভ করেছে | ইত্যাদি | ট্রাম্প তাদের হৃদয়ে ঠিক এই জায়গাতে ঘা দিতে পেরেছে | এরা ডেমোক্রাট, রিপাবলিকান সব্বাই আছে | এরা সব্বাই মিলে গোপনে ট্রাম্পকে ভোট দিয়েছে আর বাইরে এসে হিলারিকে ভোট দেবার ভান করেছে | এইটাই হিলারির জেতার কারণ |
তবে এইসব তৃনমূল স্তরের লোকেদের বোধবুদ্ধি খুবই কম | এরা বুঝে না যে ট্রাম্প একজন ব্যবসায়ী | সে সস্তা শ্রমের সুবিধা কখনই ছাড়বে না | সুতরাং তাদের কোনদিনই কাজ দেবে না | ইন ফ্যাক্ট ট্রাম্পরাই তো তাদের কাজটা খেয়েছে ওবামার জমানায় | আর তাদের ভুল বুঝিয়েছে যে অভিবাসীরা তাদের কাজ খেয়ে নিয়েছে | সেই ট্রাম্প আবার কি করে তাদের কাজ দেবে বেশি মূল্যের শ্রমে ? ট্রাম্প কি ব্যবসা করা ছেড়ে দেবে প্রেসিডেন্ট হয়ে ? না ব্যবসার সুবিধার জন্যই ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে ? আমার তো দ্বিতীয়টাই সম্ভব বলে মনে হয় |
এই তৃনমূল স্তরের লোকেরা আবার ঠকবে | যদি তাদের ভাগ্য ভালো হয় তাহলে তারা বুঝবে যে না রিপাবলিকান না ডেমোক্রাট কেউ ওদের কাজ দেবে না | বিশ্বায়নের বাজারে সারা পৃথিবীটাই একটা শ্রমিকের বাজার বা লেবার মার্কেট | যেখানে সস্তা শ্রম পাওয়া যাবে সেইখানেই মালিকরা দৌড়াবে | এদের লাভ কিসে হবে তা নিয়ে আরেকটা বিস্তারিত লেখা দেব |
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



