somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদী খুব সম্ভব ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে কোনো খারাপ কিছু করতে চায়

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন এই প্রশ্নটা বলছি তার পিছনে কতকগুলি কারণ আছে | মোদী কালকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে | কারণ হিসেবে বলছে কালো টাকা আর জাল নোট | কিন্তু আসল রহস্য আরো গভীরে | আমি এক এক করে যুক্তি হাজির করছি | প্রথমে মোদির যুক্তি খারিজ করি |

১] কালো টাকা

এইভাবে কালো টাকা কি বাতিল করা যায় ? প্রথমত কালো টাকা কেউ ক্যাশ-এ রাখে না | জমি-বাড়ি-সোনা ইত্যাদিতে রাখে | কাজেই ৫০০ আর ১০০০ টাকা বাতিল করলে কিভাবে কালো টাকা ধরা যাবে ? লোকেদের প্যান আর আধার কার্ডের ইনফো মোদী আগেও পেতে পারত |

২] জাল নোট

৫০০ আর ১০০০ টাকা জাল হত ঠিকই | কিন্তু মোদী যে আবার নতুন ৫০০ আর ২০০০ টাকার নোট ছাড়ছে | সেগুলো কি জাল হবে না ? নিশ্চয় হবে | তাহলে কিভাবে জাল নোট আটকানো গেল ?

সুতরাং | যদি কালো টাকা আর জাল নোট আটকানো না যায় তাহলে মোদির আসল উদ্দেশ্য কি ?

আমার অনুমান

আচ্ছা মোদির এই ব্যবস্থার ফলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস-এ গ্রাহকদের বহু ভোগান্তি হবে | লোকে হয়ত দুই জায়গা থেকেই টাকা তুলে নেবে | পোস্ট অফিস-এ কোর ব্যাঙ্কিং সিস্টেম চালু করার সময় এই রকম ভোগান্তি হয়েছিল আর লোকে টাকা তুলে নিচ্ছিল এ আমার নিজের চোখে দেখা | তাই বলছি যে এবার ব্যাঙ্ক থেকেও লোকে টাকা তুলে নেবে | তখন মোদী আরামসে ব্যাঙ্ক গুলিকে নিয়ে ঠিক কি..... করবে ?

ভগবানই জানেন |


আপডেট ১০/১১/২০১৬

অরুন জেটলি কাল ঘোষণা করেছে যে যাদের পুরনো টাকার পরিমান আড়াই লাখের বেশি হবে তাদেরই ট্যাক্স এবং পেনাল্টি দিতে হবে | এখন কথা হলো এই যে কেউ কি আড়াই লাখের মত কালো টাকা লিকুইড ক্যাশ-এ রাখে ? না সম্পত্তিতে বিনিয়োগ করে রাখে ?

গ্রামে গঞ্জে একটা অদ্ভুত কায়দা শুরু হয়েছে | কালো টাকার কারবারীরা তাদের কালো টাকা অসংখ্য গরিব মানুষের একাউন্ট-এ ছড়িয়ে রাখছে ওই মানুষটির আধার কার্ড ব্যবহার করে | পরে ওদের একাউন্ট থেকে সেই টাকার ৯০% তুলে নিতে পারবে আর ১০% ওই গরিব লোকটিকে দেয়া হবে তার একাউন্ট আর আধার কার্ড ব্যবহার করতে দেবার জন্য | পরে যদি গরিব মানুষটি বেঁকে বসে তাহলে পঞ্চায়েতের গুন্ডা দিয়ে পেটাবার ব্যবস্থা আছে | যদি কথা ওঠে গরিবের একাউন্ট-এ এত টাকা কেন ? তাহলেও ব্যবস্থা আছে | গ্রামেতে টাকা ব্যাঙ্ক-এ না রেখে বাড়িতে রাখার রেওয়াজ আছে | অর্থাৎ ফুলপ্রুফ কালো টাকা পার করবার ব্যবস্থা | খবরটা আজকের আনন্দবাজারের |

তাহলে আর কালো টাকা কি করে আটকাবে মোদী

আপডেট ১১/১১/২০১৬

কালো টাকা ধরা আপাতত যাচ্ছে না | কারণ কালো টাকার কারবারীরা ৫০০ আর ১০০০ টাকা দিয়ে বিলাসদ্রব্য, সোনা দানা ইত্যাদি কিনে রাখছে | কেউ কেউ ৫ লক্ষ টাকার রেলের টিকিটও কেটে রাখছে | পরে ক্যানসেল করে টাকা ফেরত নেবে বলে | এই সব বিভিন্ন নিউস চ্যানেল থেকে পাওয়া খবর |

আরো মজা, সাংসদ-বিধায়ক-শিল্পপতি-অভিনেতা এদের কোনো খবর কোনো মিডিয়া দিচ্ছে না | বুঝতে হবে কি যে এদের কোনো কালো টাকা নেই ?

গণশক্তির খবরে বলেছে ৮ই নভেম্বর দুপুরে বিজেপির সেভিংস একাউন্ট-এ বিপুল পরিমানে ৫০০ আর ১০০০ টাকার নোট জমা পড়ে | সেই দিন রাতেই মোদী ঘোষণা করে | তাহলে বিজেপির এই টাকার পরিমান পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ টাকা | সারা দেশে না জানি আরো কত টাকা জমা পড়েছে | সবই বিনা কোনো ফর্ম ফিল আপ করে | এগুলি কি বিজেপির নিজস্ব কালো টাকা নয় ? এর উপর কি বিজেপিকে কোনো ট্যাক্স বা পেনাল্টি দিতে হবে ?

আরো কত রঙ্গ দেখব বল

আপডেট ১২/১১/২০১৬

বিজেপির নিজের একাউন্ট-এ টাকা জমার আরো ডিটেল খবর | পয়লা তারিখে ৭৫ লক্ষ, দুই তারিখে ১ কোটি ২৫ লক্ষ , আট তারিখে আরো এক কোটি : সব মিলিয়ে ৩ কোটি টাকা পশ্চিমবঙ্গের শাখার একাউন্ট-এ জমা পড়েছে ৫০০-১০০০ টাকার নোটে | তার মানে তলায় তলায় সবকিছুই পার্টি জানত | এত টাকা কোথা থেকে এলো ? কাদের টাকা এগুলো ? বিজেপির জবাব এগুলো অবৈধ নয় | প্যান কার্ড দিয়ে জমা দেয়া | ঠাকুর ঘরে কে ? আমি তো কলা খাইনি | তাই নয় কি ?

সাধারণ মানুষের হয়রানির চূড়ান্ত | কারণ টাকা আসছে না | এটিএম-এ টাকা নেই | পোস্ট অফিস-এ টাকা নেই | ব্যাঙ্ক আছে টাকা নেই | জমা দেয়া যাচ্ছে ৫০০-১০০০ টাকার নোট দেদার | কিন্তু ১০০ টাকার নোট তোলা যাচ্ছে না | তাহলে কিভাবে আম আদমী সংসার চালাবে ?

কেউ কেউ বলছে যে লোকমুখে শুনে না নিউস চ্যানেল দেখে কোনো কিছু ধারণা করা উচিত নয় | তাহলে কিভাবে ধারণা করা উচিত ?

আপডেট ১৩/১১/২০১৬

গত কাল দুপুরে অর্থমন্ত্রী অরুন জেটলি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন টাকা ছাপতে কত সময় লাগে, কিভাবে কোন কোন স্টেপস নিয়ে টাকা ছাপাখানা থেকে ব্যাঙ্ক-এ আসে, কেন আসতে দেরী হচ্ছে ইত্যাদি | উনি আরো বললেন যে এটিএম ঠিক হতে দুই তিন সপ্তাহ আরো লাগবে | নতুন নোট ছেপে আসতে আরো কটা দিন সময় লাগবে | কিন্তু কত দিন ? তা কেউ জানে না | এই ব্যখ্যানের মধ্য দিয়ে উনি প্রমান করে দিলেন যে উনি সবই জানতেন যে ১০০ টাকার নোট ছাপা হয়ে ব্যাঙ্ক-এ আসতে দেরী হবে | কিন্তু এই ঘোষণাটা আজ ১২ তারিখে কেন ? ৮ কি ৯ তারিখে কেন হয় নি ? ৫০০ আর ১০০০ টাকার নোট গুলো যাতে করে বাগানো যায় ? একবার লোকেদের পকেট ফাঁক হয়ে গেলে পর যোহন ১০০ টাকার নোটের জন্য জনজীবন বিপর্যস্ত হবে তখন উনি ওই ৫০০ আর ১০০০ টাকার নোটের সাদা-কালো হিসেব করবেন তাই না ? সাবাস মন্ত্রীমশাই ষড়যন্ত্রিমশাই |

জোর খবর!! জোর খবর !!

মোদী সরকারের গালে পঁচাশি সিক্কার থাপ্পড় | বাজারে চালু হতে না হতেই নতুন ২০০০ টাকার নোট জাল হয়ে গেল | আজ কর্নাটকে দুটো ২০০০ টাকা নোটের জাল করার খবর সামনে এসেছে | নোট গুলো নোটের কাগজে জেরক্স করে জাল করা হয়েছে | তাই দিয়ে সবজি বাজার থেকে কেনাও হয়েছে | সবেমাত্র বাজারে আসতেই জাল হয়ে গেল | এবার জাল নোট কিকরে ঠেকাবেন মোদী ? এবিপি আনন্দর খবর |
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২০
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×