ঘুমের মাঝেই সুখের বাড়ি, ঘুমই আমার সব,
সকাল,দুপুর,সন্ধা, রাতে করছি অনুভব।
মাঠে,ঘাটে কিংবা বাটে যতক্ষণই রই,
আত্মীয়তার নিবিড় বাঁধন ঘুমের সাথেই রই।
কুরবানিতে গোস্ত কাটায় ব্যস্ত যখন সবে,
তখনও ঘুম হঠাৎ হঠাৎ আমায় এসে ছোবে।
ঘুমটা আমার এত আপন, এত আপন উফ!
রিক্সা, গাড়ী, অফিসেতেও ঘুমে থাকি চুপ।
ঘুমের রানী বিয়ে করে জোড়া হতে চাই,
কেউ কি একটা ঘুমের রানীর সন্ধান দিবেন ভাই।
৮ অক্টোবর ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


