somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি আঁকা জায়েজ আছে।

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন ধরে ব্লগে অনেক পোস্ট দেখছি ছবি আঁকা সংক্রান্ত ইসলামের বিধানগুলো নিয়ে। অধিকাংশ পোস্টদাতাই যথেষ্ট চরমপন্থা অবস্থান গ্রহন করেছেন বলে মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম অত্যন্ত ডায়নামিক একটি জীবন ব্যবস্থা কারণ এটা মহান আল্লাহপাক নিজে সৃষ্টি করেছেন। আর যেহেতু মহান আল্লাহ পরিপূর্ণ ভবিষ্যতদ্রষ্টা তাই তার বিধনে কোন ভুল থাকতে পারে না। কিন্তু আমরা অনেকেই নিজেদের জীবনকালীন সময়কেই 'চিরকাল' বলে মনে করি এবং ভবিষ্যতে যে এমন কোন জ্ঞান আসতে পারে যা আমাদের বর্তমান জ্ঞানকে মিথ্যা প্রমানিত করতে পারে- সে বিষয়ে কোন ধারনাই আমরা রাখি না। আর তাই আল্লাহর চিন্তা ও বিধানকে আমরা আমাদের ক্ষুদ্র চিন্তা দিয়ে বোঝার চেষ্টা করি এবং বিভ্রান্ত হই। বস্তুত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আর পবিত্র কোরআন মজিদ ও হাদিস শরীফে কোন কিছুই অযথা অন্তর্ভূক্ত হয়নি। বরং প্রতিটি শব্দই অত্যন্ত সুচিন্তিত ও তর্কাতীতভাবে পরিশুদ্ধ।
যাই হোক আমি আসল কথাই আসি। ছবি হাতে আঁকার বিষয়ে ইসলামে পরিস্কার বিধান রয়েছে। কিন্তু কেউ যদি কম্পিউটারে ছবি অংকন করে তাহলে সেটা ইসলাম বিরুদ্ধ হবে না। কারন কম্পিউটারের তথ্যগুলো মূলত মেমোরিতে সংরক্ষিত বাইনারি ডিজিট। কম্পিউটার স্ক্রিন থেকে ছবিটি সরিয়ে নিলে বা কম্পিউটারটি শাট ডাউন দিলেই ছবিটির আর কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় না। তথ্যগুলো তখন কম্পিউটারে আগে থেকেই বর্তমান কোটি কোটি জিরো/ওয়ান ডিজিটের মত মেমোরীতে পড়ে থাকে। অন্য ডিজিটগুলোর সাথে এই ডিজিটগুলোর কোন পার্থক্য নেই। আর তাছাড়া কম্পিউটারে ছবি তৈরী করা সম্পর্কে পবিত্র কোরআন বা হাদিসে কোন সুস্পষ্ট বিধানও নেই। তাই কম্পিউটারে ছবি তৈরী করা না জায়েজ হবে না। তবে ওই ছবিগুলোর প্রিন্ট নেয়া হারাম হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×