শিরোনাম দেখে অনেকেই বুঝতে পারবেন না...
হাঁ আমি বলছি আমাদের বাংলাদেশের কথা। বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ লোকই মুসলিম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মুসলিম দেশে চলে সব অমুসলিম রীতি।
আজ থেকে আমরা মুসলমান গন সবাই তারাবির নামাজ আদায় করে আগামী কাল থেকে পবিত্র রমযান এর রোজা রাখা শুরু করব। অথচ দেখেন আমাদের এই বাংলাদেশে রোজা শুরুর প্রথম থেকেই সব সরকারের আমলেই মন্ত্রী মহোদয়গন মুলা ঝুলানো মার্কা কথা বলে থাকে।
= এবার রমজানে কোন প্রকার দ্রব্যমূল্যের দাম বাড়বে না।
এই কথাটা বলবে ঠিক রমজান শুরু হওয়ার ১০-১৫ দিন আগে। যেদিন এই ঘোষনা দেয়া হবে ঠিক তার পরের দিন আমাদের ব্যাবসায়ী মহল গন মন্ত্রী দেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় মন্ত্রীদের এ ব্যাপারে কিছুই করার থাকেনা। অথচ তারা আগে কথা বলার সময় ব্যাবসায়ীদের কঠোর হুশুয়ারী দিয়ে থাকে।
আমাদের মন্ত্রীরা কঠোর হুশিয়ারী শুধুই দিয়েই থাকে কিন্তু হুশুয়ারী দেয় দাম যাতে দ্রুত বাড়ায় সেই হুশিয়ারী।
অথচ আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই তাহলে দেখবেন যে, পাশ্ববর্তী দেশ ভারতে দেখবেন তাদের পূজার সময় সব জিনিসের দাম থাকে কম,
পশ্চিমাদেশ গুলো দেখেন তাদের বড়দিন পালন করার সময় তারা তাদের দেশে দ্রব্যমূল্যের দাম রাখে সহনীয় পর্যায়ে যাতে তারা খুব ভালোভাবে ধনী গরিব সবাই একসাথে ধর্মীয় উৎসব পালন করতে পারে।
আর আমাদের বাংলাদেশে রোজা শুরু হবার ৭ দিন থেকে শুরু হয় প্রতিযোগিতা কে কত দাম বাড়াতে পারে? অনেকেই আবার এই রমযান উপলক্ষে নতুন ভাবে ব্যাবসা শুরু করে সারা বছরের লাভ এক রমযান মাসে করার জন্য।
হায়রে আমাদের আযব দেশ!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


