somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধা সনদ বাতিল নিয়ে আমার দুএকটি কথা

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা
চারিদিকে শুধু মুক্তিযোদ্ধা! আকাশে বাতাসে শুধু মুক্তিযোদ্ধা!! আহ!! কি আনন্দ...


বেশ কিছুদিন নয়, অল্প কয়েক বছর আগের কথা- পত্রিকা খুললেই শুধু মিছিল। ব্যানারে লেখা আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা মুক্তিযোদ্ধা সংগঠন।

চাকুরির কোটায় শুধু আলাদাভাবে করাই থাকে- মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট পার্সেন্ট বরাদ্ধ। মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা পেতেন- যারা মুক্তিযোদ্ধা, তাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা, এছাড়া আরও অন্যান্য সুবিধাও। আর মুক্তিযোদ্ধার সন্তান ও এমনকি নাতি নাতনিরাও সুবিধা ভোগ করতেন। শুনে অনেক ভাল লাগল। আমাদের দেশে বিসিএসেও এই সুবিধা ভোগ করার অধিকার পেত যে, মুক্তিযোদ্ধার বা সরকারী চাকুরীতেও যোগ্যতা থাকা স্বত্তেও মুক্তিোদ্ধাদের অনেক অযোগ্য নাতি নাতনিদের কোটা থাকায় অনেক মেধাবী ছেলে মেয়েরাও সুবিধা থেকে বঞ্চিত হত।

কয়েক বছর আগে শুনেছি যে, মুক্তিযোদ্ধাদেরকে চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। সেখানে প্রত্যেককে সোনার ক্রেস্টও উপহার দেয়া হয়েছে। অল্প কয়েকদিন আগে প্রথম আলোতে হেডলাইন আসছে- সোনার ক্রেস্ট এ ষোল আনাই ভুয়া। দু একটি তে এক বা দুই আনা পাওয়া গেছে। বাকীটা সব চিটিং করেছে কিছু লোকজন। কিছু লোকজন কারা এটাও আমরা সাধারন লোকজন ঠিকই বুঝি। কিন্তু কিছু বলতে পারিনা কারন যদি আমাদেরকে রাজাকার বলে এরেস্ট করে। যদিও যুদ্ধের সময় জন্মাই নাই্। তবুও আম্লীগ সরকার যেকোন কিছুই করা তাদের দ্বারা সম্ভব।

কয়েকদিন আগে প্রথম আলোতে দেখলাম যে, চার সচিবের মনে হয়, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকুরি করছে । প্রমান পেয়ে এখন বাতিল করছে। প্রশ্ন মুক্তিযোদ্ধা সনদ কারা দিয়েছে? নিশ্চই আম্লীগ সরকারের সময় ৯০% সনদ তৈরি হয়েছে। আর বিম্পি দলেরতো বেশিরভাগই রাজাকার বলে পরিচিত।

আজকের প্রথম আলোর হেডলাইন আরও ২৩৬৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল। লিংক এদের সনদ বাতিল হয়েছে কিন্তু এরা যে সরকার থেকে সুযোগ সুবিধা গুলো নিয়েছে তাদের এই টাকা কি সরকার ফেরত নিতে পারবে? তাদের সনদ দেখিয়ে তাদের সন্তানরা যে সুবিধা গুলো নিয়েছে সরকার থেকে এবং তাদের নাতি নাতনিরা যে এই সনদের মাধ্যমে সরকারী চাকুরি অধিগ্রহন করেছে তাদের কি হবে? সরকার এর জন্য যে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে, তার দায় দায়িত্ব কে নেবে?

আর কত এই সব নাটক? এক বার আম্লীগ করে আরেকবার বিম্পি করে? কিন্তু এর শেষ কোথায়? কেন ফখরুদ্দিন এর মত ডান্ডাবাড়ির সরকার আমরা চাইনা? আর কত আমরা জাতিকে ভাগ করব? কে মুক্তিযোদ্ধা? কে শাহবাগি? কে রাজাকার? কে আস্তিক? কে জামাত? কে আম্লীগ? কে বিম্পি? রাজনীতি থাকবে, জনমত থাকবে, গনতন্ত্র থাকবে এটাই নিয়ম। কিন্তু কেন এত অন্যায়? কেন এত দুর্নিতী, কেন এত ক্ষমতা? কেন এত হানাহানি মারামারি? এর শেষ কোথায়???
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×