somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সাকিব তামিমদের জন্ম যদি বাংলাদেশে না হতো" কি ভয়ঙ্কর!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে জন্ম, বাংলাদেশের মাঠে ঘাটে, অলিতে গলিতে খেলে আজ বিশাল খেলোয়াড়। বাংলাদেশে আজ তারা বিশাল জনপ্রিয়। বিশ্বেও। প্রিয় খেলোয়াড় মানেই সাকিব, তামিম। বড় হয়ে কি হতে চাও “ সাকিবের মত, তামিমের মত”।
ব্যাপারটা দুঃখজনক না গর্বের তা জানিনা, তবে ব্যাপারটা হল- এইতো কদিন আগেই সাকিব আল হাসান বাবা হলেন। তার সন্তানের জন্ম হল ইউ.এস.এ. তে। রিসেন্টলি তামিম ইকবালের স্ত্রী সন্তানসম্ভবা। তারা এবং তাদের ফ্যামিলি মেম্বাররাও এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। অপেক্ষা সন্তান জন্মদান।
-থাইল্যান্ড, ইউ.এস.এ. কিন্তু বাংলাদেশে নয় কেন?
-কারন বাংলাদেশের হাসপাতাল গুলো অনিরাপদ, রিস্ক নিতে চাই না।
-আপনার বাবা রিস্ক নিয়েছিলেন কেন?

টাকা হয়ে গেলেই কি মানুষ বাংলাদেশকে অনিরাপদ ভাবা শুরু করে।
ওই সাকিব তামিমরা এই কারণেই কি তাদের সন্তানের জন্মভুমি থাইল্যান্ড, ইউ.এস.এ. বানাতে চাচ্ছেন। নাকি অহঙ্কার? ফুটানি?
এটা তারাই ভাল জানেন।
আমরা জানি তাদের সন্তানরা বাংলাদেশী হবে না। হবেন অ্যামেরিকান বা থাই। জন্মসূত্রে।
বড় হয়ে যা হবেন সেটাও ওই বিদেশেই। যে দেশে তাদের জন্মই হয়নি সেদেশের জন্য তাদের মায়া থাকবেনা এটাই স্বাভাবিক। গর্ব করে কোনদিন বলতে পারবেনা “বাংলাদেশে জন্মে আমি গর্বিত”
ভাগ্যিস সাকিব তামিমদের ফ্যামিলিরা ফুটানি বা অহঙ্কার দেখিয়ে ওদের জন্মও বিদেশে করান নি। তাহলে এতো ভাল ক্রিকেটারদের আমরা পেতাম না।
সাকিব তামিমদের এহেন সিদ্ধান্তে এটা নিশ্চিত যে, বাইরে দিয়ে উনারা যতই দেশ প্রেম দেখাক, ভেতরে কিন্তু সেই গর্বটা নেই।
- হতে পারে একটা সময় আমি বাংলাদেশের অলিতে গলিতে খেলেছি, মাঠে ঘাটে কাদায় দৌড়া দৌড়ী করেছি। কিন্তু এখন আমি বিরাট খেলোয়াড়, অনেক টাকা আমার। আমার সন্তান বাংলাদেশের মত এমন দেশে জন্মাবে? ছেহ!
-মশাই, ভুলে যাবেন না, আপনার জন্ম এই দেশে। আপনি আজ যা, সবইএই দেশের মানুষের অগাধ ভালবাসায়, অফুরন্ত সাপোর্টে।

সাকিব তামিম, এরাতো কেবল উদাহরণ। এমন অনেক অনেক মানুষ আছে যারা নিজের জন্মের সময় বাংলাদেশে থাকতে বাধ্য হয়েছিলেন, আর নিজের সন্তানের জন্মের ব্যবস্থা করেন বিদেশে।
ওই কারণগুলো, ১. (হয়ত) আমার অনেক টাকা/ অনেক সম্মান, এই দেশে আমার বেবি জন্ম হবে, কি ভাববে মানুষ! ২. বাংলাদেশের ডাক্তাররা বা বাংলাদেশের হাসপাতাল গুলো আমার বেবি জন্মের জন্য শতভাগ নিরাপদ নয়।
৩. আরেকটা তৃতীয় কারন আছে- আমার সন্তানের দেশ হবে বাংলাদেশ, পৃথিবীর যেখানেই পড়াশুনা করুক, যত বড়ই হোক, যেখানেই থাকুক, যেন গর্ব করে বলতে পারে "আমার জন্ম বাংলাদেশে" "আমি বাংলাদেশী"।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×