somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন গণমাধ্যম পরিচালনার খসড়া নীতিমালা ২০১২ বাতিলের দাবি বিএনপির

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রিসভায় প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম পরিচালনার খসড়া নীতিমালা ২০১২-কে গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক দাবি করে নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
আজ শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এই নীতিমালার মাধ্যমে অনলাইন গণমাধ্যম সম্বন্ধে সরকারের নীতিনির্ধারকদের একটি বিপজ্জনক রকমের অজ্ঞতার প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেন, এই নীতিমালা তরুণ সমাজের সৃজন স্পৃহাকে ধ্বংস করবে। নীতিমালা এতটাই অস্পষ্ট যে বাস্তবে সবার প্রতি এটি সমানভাবে প্রয়োগ করা অসম্ভব।
বিএনপির এই নেতার মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের থামানোর জন্য এই নীতিমালা। তাই এটি হচ্ছে একটি তলোয়ার, যা যখন-তখন যার-তার গলা কাটার জন্য ব্যবহার করা হবে।
অনলাইন খসড়া নীতিমালার অসংগতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খসড়া নীতিমালায় অনলাইন গণমাধ্যমকে সংজ্ঞায়িত করা হয়নি। প্রথম আলো, বিডিনিউজ২৪ ডটকম অনলাইনের ব্লগও আছে। এগুলো এ নীতিমালার মধ্যে আসবে কি না?
‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শীর্ষক গতকাল ‘প্রথম আলো’য় প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ ঘটনা শুধু লোমহর্ষক ও মর্মস্পর্শীই নয়, সরকারের অনাচারে দেশের মানবতার চিহ্নটুকু যে মুছে গেছে, তার প্রমাণ। তিনি পুলিশের অভিযুক্ত সদস্যদের বিচার দাবি করেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×