somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্ষিপ্ত কথোপকথন

২৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“রাতে ঘুমান ক্যাম্নে শাহরিয়ার ভাই”- বন্ধুপ্রতিম এক্স কলিগকে আমার প্রশ্ন গুগল টক-এ! কেন? প্রশ্নের আকস্মিকতায় ভদ্রলোক খানিকটা বিহ্বল! কথা হচ্ছিলো Dawkins সাহেব এর সাথে আল জাযীরার মেহেদি হাসান এর সাম্প্রতিক ইন্টারভিউ আর Guardian- এ ওইদিনই প্রকাশিত একটা লেখা নিয়ে; যেখানে শ্রদ্ধেয় বিজ্ঞানী Higgs সাহেব Dawkins মহাশয়কে মৌলবাদী বলেছেন! আমরা দুইজনই মেহেদি হাসানের ইন্টারভিউ পারফর্মেন্সে মুগ্ধ! আমি আগে থেকেই মেহেদি-র লেখালেখির সাথে পরিচিত গার্ডিয়ান আর নিউ স্টেটসম্যান এর সূত্রে। শাহরিয়ার ভাইকে বলছিলাম সেই কথা। বলছিলাম তাকে মেহেদি হাসান এর উপর ডক্টর তারিক রামাদান এর প্রভাব রয়েছে। ডক্টর রামাদান এর ইউরোপিয়ান মুসলিম আইডেন্টিটি তত্ত্বের আমি একজন মুগ্ধ ভক্ত হওয়ায় মেহেদি হাসান এর পারফর্মেন্সে আমি হয়তোবা একটু বেশিই খুশি হয়েছি!
শাহরিয়ার ভাই বললেন আমাদেরও ডক্টর রামাদান এর লোকাল ভার্সন দরকার! যারা মুসলিম আইডেন্টিটি নিয়ে কাজ করবে।
আমাদের আরো অনেক কিছুই প্রয়োজন, বললাম আমি। সবথেকে বেশি প্রয়োজন perspective এর!
কিরকম? তার প্রশ্ন।
রাতে ঘুমান কেমনে শাহরিয়ার ভাই- আমার আচমকা আক্রমণ! আপনার পাশের বস্তিতে যে লোক তার বউ-বাচ্চা নিয়ে তীব্র শীতে কষ্ট পাচ্ছে তার খোঁজ কি নিয়েছেন? আমি নিয়েছি? কি ধরনের মুসলমান আমরা! সিরিয়া, ফিলিস্তিন নিয়ে আমরা অশ্রু ঝরাই, মিসর নিয়ে বিতর্কে নামি; সাপ্তাহিক হালাকা করি নিয়ম করে, বিভিন্ন ধর্মীয় কোর্স এটেন্ড করি গাঁটের পয়সা খরচ করে- বিদ্যার জাহাজ হয়ে সেটা জাহির করি সালাফি- সুফি- আর তাবলীগ এর চৌদ্দপুরুষ উদ্ধার করে! ওয়াল্লাহি, উম্মাহ-র দায়ভার আমার একার না! আপনারও না। কিন্তু আমার- আপনার প্রতিবেশী কিন্তু আমার আপনার ডাইরেক্ট রেস্পন্সিবিলিটি। এতোখানিই রেস্পন্সিবিলিটি যে সাহাবারা আশঙ্কা করছিলেন প্রতিবেশীকে না রাসুলুল্লাহ (সাঃ) উত্তরাধিকারী বানায়ে দেন। এতোখানিই রেস্পন্সিবিলিটি যে প্রতিবেশীকে ক্ষুধায় কষ্ট পেলে আমার আপনার মুসল্মানিত্ত নাকচ করেছেন রাসুলুল্লাহ (সাঃ)। শাহরিয়ার ভাই, ধর্মের এই perspective টা আজকে পুরাপুরি হারিয়ে গেছে। এইটার পুনরূজ্জীবন, রিভাইভাল, আমাদের সবথেকে বেশি প্রয়োজন!
শাহরিয়ার ভাই একমতঃ আমরা আসলে দ্বীন শিখছি ভুলভাবে!
আমি ইমোশনাল! কিছুটা উত্তেজিতও! “আপনার আমার ব্যাংক ব্যাল্যান্স অনেক, তারপরেও আমরা কেন এতো হাড় কিপ্টা? ওয়াল্লাহি, এইভাবে কেমন করে আমার রাব্ব এর সামনে দাঁড়াব আমি? আপনি? কি জবাব দিবেন তাঁর প্রশ্নের যখন specifically প্রতিবেশীকে নিয়ে প্রশ্ন করবেন তিনি? আমাদের জাহাজ বোঝাই জ্ঞান কি কোন কাজে দিবে তখন? আমরা অযথা সময় নষ্ট করছি শাহরিয়ার ভাই, আমরা আমাদের সারাটা জীবন নষ্ট করছি! কিসের ঘোরে আল্লাহ মালুম!”
আমি চালিয়েই যাইঃ “আমার বাসার বয়স্ক কাজের বুয়া কয়দিন পরপরই কামাই করছে। একদিন আসে, দুইদিন আসে না। আমরা বিরক্ত। মহিলার দাবী তার বারবার জ্বর আসছে। আত্মমগ্ন আমরা একটুখানি ভাবলাম না, এই মহিলার ঘরে শীতের কাপড় আছে তো? কম্বলের ওম আমাদের এতোই সুখে রেখেছে যে চোখে পর্যন্ত মেদ জমে যাচ্ছে মনে হয়! নাহলে এই প্রশ্ন কেনো একবারও করলাম না আমরা? কেনো উনাকে আমাদের কাছে কাঁথা চাইতে হলো? উনার হাত পাতার আগেই কি আমাদের হাত বাড়ানোর কথা ছিলো না? সেইটাই তো সম্মানজনক হতো; সেটাইকি আমাদের করনীয় ছিলো না? আমাদের লজ্জিত হওয়া উচিত শাহরিয়ার ভাই, আন্তরিক তাওবা করে আল্লাহ-র উপর তাওয়াককুল করা উচিত।” আমি থামি!
“আমার বিবিএ ডিগ্রী, বেসরকারি বিশ্ববিদ্যালয় আর কর্পোরেট এর পরিবেশ আসলে আমাকে মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে”- শাহরিয়ার ভাইয়ের সরল স্বীকারোক্তি!
“কিন্তু এটা কোনো ওজুহাত হতে পারে না; আপনার ধর্ম তো আপনাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা!”, আমার উত্তর।
“কেন বুঝলামনা, সেইটাও হয় নাই!”
“ইমাম সুহাইব ওয়েব একটা গল্প বলেছিলেন তাঁর কোনো এক লেকচারে। উনার এক ক্লাসমেট ছিলেন আল আযহার-এ। একদিন খুব বিদ্ধস্থ অবস্থায় ক্লাসে হাজির। দেখেই বুঝা যাচ্ছিলো খুব পরিশ্রান্ত। শাইখ জিগ্যেস করলেন কি হয়েছিলো? উনি বল্লেনঃ ক্লাসে আসার পথে রাস্তায় এক বৃদ্ধ লোকের সাথে দেখা। বৃদ্ধ এতোই ভারী কিছু একটা বইছিলেন যে কুঁজো হয়ে তার মাথা হাঁটু ছুই ছুই। আমি উনার সেই বোঝা বয়ে উনার গন্তব্যে পৌঁছে দিয়ে এসেছি! শাইখ খুশি হলেন; উনাকে সম্মান জানালেন। আর ক্লাসকে বল্লেনঃ যে জ্ঞান তোমাকে মানুষের কাছে নেয় না, তা জ্ঞান না। চিন্তা করে দেখেন শাহরিয়ার ভাই, আপনি আমি কি আমাদের তথাকথিত ফর্মাল ড্রেস-এ পারবো এই কাজ করতে? অথচ একজন আযহারী তাঁর full আযহারী বেশভূষায় কিন্তু ঠিকই তা পেরেছেন। আমরা আসলে জ্ঞানীর ভেক ধরা মূর্খ; সাধুবেশী ভণ্ড!”
শাহরিয়ার ভাই বল্লেনঃ আমরা জ্ঞানী কখনোই না! আমরা শুধু কিছু তত্ত্ব- তথ্য আত্মস্থ করেছি, সেগুলো জ্ঞানে রুপান্তরিত হয়নি একটুও!Knowledge demands action! আমাদের ইউনুস সাহেব ঠিকই বলেছেনঃ
Muhammad Yunus (@Yunus_Centre):
Money is a means, it cannot be an end. Helping others is the only way to put your signature on the planet.
১০০% হক কথা, আমি সম্মতি দেই।
অফিস শেষে বাড়ি ফেরার তাড়া! কথোপকথন সমাপ্ত! কিন্তু অ্যাকশান-এর কি কিছু হলো?
বাড়ি ফেরার পথে ২৫ খানা কম্বল কিনলাম। ২ টা পেলেন বুয়া। দারোয়ান- কেয়ারটেকার ৩ জনে ৩ টা। বাকি ২০ খানা প্রতিবেশী। মোযাম্মেল যখন গভীর রাতে ছাপড়া ঘরগুলোর দরজা ধাক্কায়ে মানুষজনের ঘুম ভাঙ্গায়ে ওগুলো দিলো, আমি দূরে দাঁড়িয়ে কাঁদলাম। Forgive me my Lord, for I’ve sinned.
আমার দৌড় ওইটুকুনই,
গান লেখা আর সুর বুলানো!
আমার নিবাস পাকা বাড়ি,
আমার পেশা মন ভুলানো!- কবির সুমন
বিঃ দ্রঃ I’d request for some “perspective”, before you accuse me of anything!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×