somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সরকার কবে শিখবে ? ওয়েব তো বন্ধ করা যায় না!

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক কালে বাংলাদেশের ওপর দিয়ে যে ঝড় যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এখন মনে হচ্ছ এ ঝড়ে হাওয়া দেবার জন্য যেন আমরা সবাই উঠে পড়ে লেগেছি। কেউ কেউ মিথ্যা তথ্যসম্বলিত ই-মেইল বুঝে না বুঝে চারদিকে ছড়াচ্ছি , কেউ বা অতি উৎসাহে ভিডিও কিম্বা অডিও আপলোড করছি- প্রতিযোগিতা যেন সবার আগে এক্সক্লুসিভ কোন খবর ছড়ানোর। আর এ করতে গিয়ে কেউ কেউ আমরা তথ্য অধিকার থেকে শুরু করে বাক স্বাধীনতা পর্যন্ত সব তাত্ত্বিক যুক্তি দিতেও ছাড়ছি না। বুঝতেও চাচ্ছিনা স্বাধীনতা মানে তার যথেচ্ছ ব্যবহার নয়। এই ঢাকে এবার বাড়ি দিলেন বাংলাদেশ সরকার। ইউ টিউব এবং অন্য কিছু সামাজিক নেটওয়ার্ক সাইট বাংলাদেশ থেকে যাতে প্রবেশ করা না যায় তার ব্যবস্থা নিয়েছেন সরকার। কারণ ও সব সাইট এ কিছু ক্লাসিফাইড ভিডিও আর অডিও আপলোড করেছেন কিছু অতি উৎসাহি ব্যক্তি। সরকারের ধারণা হয়ত এ ভাবে এই সব আন্যায় আচরণ বন্ধ করা যাবে।

সরকার যে উদ্দেশে বর্তমান পদক্ষেপ নিয়েছেন তা যুক্তিযুক্ত । মিথ্যা আর অর্ধসত্য তথ্য ছড়ানোর প্রক্রিয়া বন্ধ করা খুবই জরুরি ছিল। কিন্তু কাজটি করবার আগে তারা একবারও কি ভাবলেন না ইন্টারনেট সেল ফোন নেটওয়ার্ক নয়- একে বন্ধ করা আসলে সম্ভব না। শুধু গেইটওয়ে তে স্ক্রিপ্ট লিখে ওয়েব ২ এর প্রবেশাধিকারে বাধা দেয়া যাবে না। বাইপাস করার অসংখ্য পদ্ধতি এখন সবারই জানা আছে প্রায়। তাই এ হাস্যকর পদক্ষেপে সরকার শুধুমাত্র অপদস্থই হলেন।

হঠাৎ এই হঠকরি সিদ্ধান্তে সরকার যে তার প্রাযুক্তিক অদক্ষতাই দেখালেন তা নয় বরং আমরা যাদের হাতে আমাদের দেশের নেটওয়ার্ক রক্ষণের দায়িত্ব দিয়েছি তাদের পেশাগত জ্ঞানের সীমাব্ধতারও প্রকাশ ঘটালেন। এ অবস্থায় কর্তৃপক্ষ যা করতে পারতেন তা হল যে সব সাইটে বাংলাদেশের জন্য হানিকর উপকরণ আপলোড করা হচ্ছিল তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা। আমরা বেশ বুঝতে পারছি এই সামান্য বিষয়টি সম্পর্কে কোন ধারণাই ছিল না বিটিটিবির। তারা হয়ত ভেবেছিলেন ইন্টারনেট মোবাইল ফোন নেটওয়ার্ক এর মতই যখন খুশি বন্ধ করা যায়!

আর একটি বিষয়ও ভাবতে হবে । যে সব সূত্র থেকে আপলোড চলছিল তা খুঁজে দেখা খুবই জরুরি। ষড়যন্ত্রের শেকড় যে সেখানেও ছড়ান! প্রধান মন্ত্রী আর সেনাবাহিনীর বৈঠক কে বা কারা রেকর্ড করলেন তা খুঁজে বের করতে হবে। আমাদের বুঝতে হবে এই বৈঠক পাবলিক মিটিং ছিল না। এর রেকর্ড প্রচার তাই অত্যন্ত বিপদজনক। যারা এ কাজ করেছেন তাদের উপযুক্ত শাস্তি হওয়া জরুরি। এমন একটি মিটিং এ মোবাইল ফোন সঙ্গে রাখতে দেয়া কোনভাবেই যুক্তিপূর্ণ ছিল না। এ ঘটনা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বেহাল অবস্থার ই বহিপ্রকাশ।

সাইবার সিকিওরিটি আজকের দুনিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তারই এক অংশ। বাংলাদেশ তার প্রস্তর যুগের প্রাযুক্তিক জ্ঞান দিয়ে এ ভাবে বেশিদিন নিরাপদ থাকবেনা। তাই নীতিনির্ধারণের সময় এখনই । আশাকরি সরকার তার ভুল বুঝতে পারবেন এবং সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×