শাহবাগ অবরোধে রাজধানী স্থবি
এ ঘটনায় প্রকট রূপ নিয়েছে নগরীর যানজট, স্থবির হয়ে পড়েছে ব্যস্ত ও জরুরি সড়কগুলোর পরিবহন ব্যবস্থা।
শাহবাগের সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন স্থবির হয়ে রয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলানিউজের সংবাদকর্মীরা।
বিজয় সরণী থেকে বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্ট ইশতিয়াক হুসাইন জানান, শাহবাগ হয়ে কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয়সরণীসহ আশেপাশের অলিগলিগুলোতেও যানবাহন স্থবির হয়ে রয়েছে।
তিনি জানান, এতে যাত্রীদের ভোগান্তি চরম রূপ পেয়েছে। কোনো বিকল্প পথেও এগোনোর সুযোগ পাচ্ছে না মানুষ। সংশ্লিষ্ট প্রতিটি রাস্তায় যানবাহন স্থবির অবস্থায় রয়েছে।
বাড্ডা থেকে স্টাফ করেসপন্ডেন্ট ইমরান আলী জানান, রামপুরা-বাড্ডা-ফার্মগেট থেকে মিরপুর, গুলিস্তান থেকে আজিমপুর হয়ে নিউমার্কেট (ধানমন্ডি সড়ক), গুলিস্তান-রামপুরা-বাড্ডা হয়ে উত্তরা, মগবাজার থেকে মহাখালী হয়ে বিমানবন্দর সড়ক, শাহবাগ হয়ে ফার্মগেট ও মিরপুর সড়ক, যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ সড়কে যানবাহন স্থবির হয়ে রয়েছে।
শাহবাগ থেকে স্টাফ করেসপন্ডেন্ট নুরুল আমিন জানান, শাহবাগের রাস্তাগুলো বন্ধ করে রাস্তায় বসে পড়েছেন অবরোধকারী ছাত্ররা। এলাকায় কোনো গাড়ি চলছে না। পলাশি, বাংলামোটর, ঢাকা মেডিকেলের সামনের রাস্তা, কাঁটাবনের বিকল্প রাস্তা ধরে কেউ কেউ চলাচলের চেষ্টা করছেন।
রাজধানীজুড়ে প্রকট জ্যাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে ট্রাফিক কন্ট্রোল রুমের সহকারী পুলিশ কমিশনার মো. ইফতেখারুজ্জামান বাংলানিউজকে বলেন, “সকাল থেকে রাজধানীর রাস্তাগুলোতে অন্যান্য দিনের চেয়ে বেশি যানবাহন থাকায় এই জ্যাম।”
শাহবাগে অবরোধের কারণে জ্যাম এতো প্রকট হয়েছে বলে জানান তিনি।
দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ইফতেখার।
তিনি বলেন, “শাহবাগের ছাত্ররা সরে গেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। অনেক সময় রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি হয়ে গেলে জ্যাম অতিরিক্ত হয়ে যায়। ref--বাংলানিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।