এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্যে বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফলাফল গ্রহণ করে ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময়সূচিতে বিরোধী দলের একের পর এক হরতালে কারণে পরীক্ষাসূচি বারবার পেছাতে হয়। ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে শেষ করতে সময় লাগে দুই মাস।
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানতে চাই, তারা এতে কি লাভ পেল?’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই দায় তাদের নয়, এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের।’
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ, যা এবার কমে এসেছে ৭৪ দশমিক ০৩ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২, তা কমে এ বছর দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৭।
প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় হরতালের এই বিষয়টি শিক্ষামন্ত্রীও তুলে ধরেন।
পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সে আহ্বানে কান দেয়নি বিএনপি-জামায়াত। ref--বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।