somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

fire

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাউদ্দিন
কাদের চৌধুরী
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপাপ্ত
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের
চৌধুরী রায়ের পরপর বলেন,
'আল্লামা সাঈদীর মতো একজন
মানুষকে ফাঁসি দেয়া হয়েছে, আর
আমি তো বড় গুনাহগার। দাও
তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও।'
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-এক
মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে মৃত্যুদন্ডের এ রায় দেয়ার পর
ট্রাইব্যুনাল কক্ষেই তিনি এ সব
কথা বলেন।
রায় পড়া শেষ হবার একটু
আগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর
স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন,
তুমি উঠে দাঁড়িয়ে বলো। তারপর
সালাহউদ্দিন কাদের চৌধুরী এসব
কথা বলেন। রায় পড়াকালীন পুরো সময়
জুড়েই তিনি বিচারপতিদের
ইংরেজি পড়া নিয়ে বিভিন্ন মন্তব্য
করেন।
রায় পড়া শুরু করার একটু পর সালাহউদ্দিন
কাদের চৌধুরী বলেন, রায়
লিখে আনা হয়েছে।
বাংলা ভালো করে পড়তে পারে না।
আর লেখে আনা রায় পড়তেছে। ত্রিশ
বছর ধরে লক্ষ লক্ষ মানুষ আমার পক্ষে রায়
দিয়ে আসছেন। আর আজ এখানে তিন
কুতুবের (বিচারপতির) রায় শোনার জন্য
আমাকে বসিয়ে রেখেছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য
করে তিনি বলেন, যখন তত্ত্বাবধায়ক
নিয়ে একসাথে আন্দোলন করেছিলাম
তখন আমি ছিলাম তার চাচাতো ভাই।
কত ভালোবাসা। নিজের
হাতে রান্না করে আমাকে খাইয়েছিল
তিনি বলেন, আর যেই
আমি বিএনপিতে যোগদান করলাম তখনই
যুদ্ধাপরাধী হয়ে গেলাম। আর
বিএনপিতে যোগ দেয়া আমার জন্য
কবিরা গুনাহ হয়েছে।
তিনি বলেন, মন্ত্রনালয়
যা লিখে দিয়েছে তাই
বিচারপতিরা পড়ছেন। তাও
দেখে দেখে ভালো করে পড়তে পারছ
না। রায়ের কপি সবার
কাছে রয়েছে বলেও মন্তব্য করেন
সালাহউদ্দিন কাদের চৌধুরী ।
৫নম্বর অভিযোগ পড়াকালীন
সময়ে বিচারপতিকে লক্ষ্য
করে তিনি বলেন, রায়ের এসব
অনলাইনে পাওয়া যাচ্ছে। পড়ার আর
দরকার কি?
বিচারপতি জাহাঙ্গীর হোসেন শেষ
করে চেয়ারম্যান বিচারপতি এটিএম
ফজলে কবির রায় পড়া শুরু
করলে তিনি বলেন, 'সোনা এখন লাল
হয়ে গেছে। আর মিয়া ঠিকই আছে।'
তিনি বলেন,
বিচারপতিরা কখনো আমাকে মাননীয়
সংসদ সদস্য সম্বোধন করেননি।
তাহলে তাদেরকে কেন আমি মাই লর্ড
বলবো।
আজানের সময় রায় পড়া বন্ধ
রাখলে বিচারপতিদের উদ্দেশ্য
করে তিনি বলেন,
নাস্তিকরা এভাবে মুখ বন্ধ
করে ফেললো কেন? সংবিধান
থেকে আল্লাহর উপর থেকে আস্থা বাদ
দিয়েছেন ফজলে কবির (সাবেক প্রধান
বিচারপতি খায়রুল হকের সাথে)। আর
এখন বসে বসে আযান শুনছেন।
ফাঁসির রায় ঘোষণার পর তিনি বলেন,
সাঈদীর মতো একজন
মানুষকে ফাঁসি দেয়া হয়েছে। আর
আমি তো বড় গুনাহগার লোক। দাও
তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×