জার্মানির দুই নম্বরের মোড়ল হ্যারমান গোরিঙ যখন বন্দী অবস্থায় ন্যুরেনবর্গ মামলার আসামি তখন জেলের গারদে যেসব মার্কিন মনস্তত্তবিদ তাকে পর্যবেক্ষন করতে আসতেন তাদের সাথে দুদন্ড রসালাপ করে নিতেন।একসময় তিনি তাদের বলেন:
'তোমরা মার্কিন,ইউরোপিয় জাতগুলোর বৈশিষ্ঠ বুঝবে কিভাবে?শোন:
একজন ইংরেজ:শিকারী(স্পোর্টস্ম্যান)
দুইজন ইংরেজ:একটা ক্লাব স্থাপন,
তিনজন ইংরেজ:হার ম্যাজেসটি কুইনের জন্য একটা কলোনি জয়।'
তারপর হেসে বলতেন,
'একজন ইতালিয়:গায়ক,
দুইজন ইতালিয়: ডুয়েট গায়ক,
তিনজন ইতালিয়:যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন।'
এবারে শুনুন,
'একজন জার্মান:পন্ডিত,
দুইজন জার্মান:একটি নতুন পলিটিকাল পার্টি স্থাপন,
তিনজন জার্মান:বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা।'
তারপর ফিস ফিস করে বলতেন,'আর জাপানিরা?'
’একজন জাপানি:রহস্যময়
দুইজন জাপানি: সে-ও রহস্যময়।
তিনজন জাপানি?’এবারে গোরিঙ রহস্যময় দৃষ্টিতে শ্রোতাদের দিকে তাকাতেন,তারপর বলতেন,
'তিনজন জাপানি---সে-ও রহস্যময়।’বলেই উচ্চস্বরে হেসে উঠতেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




