একবার কলকাতায় গিয়েছি।এক রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলাম-মিক্সড ফ্রাইড রাইস।ওই হোটেলে আবার মুসলিম-অমুসলিম সবাই খায়।পোর্ক,চিকেন সবই বিক্রি করে।অর্ডার দেওয়ার কিছুক্ষন পর এক ওয়েটার এসে জিঞ্জেস করলো:
-স্যার আপনি কি মোহামেডান?
-না।
-আপনাকে দেখে কিন্তু মোহামেডান মনে হয়।
-না,ভাই আমি আবাহনী।
-কোথা থেকে এসচেন (এসেছেন)স্যার?
-বাংলাদেশ থেকে।
-তাহলে তো আপনি মোহামেডান।
-কি আরম্ভ করলেন ভাই.....আমি আবাহনি,আমার বাবা আবাহনি,আমার চৌদ্দগুষ্ঠি আবাহনি।তো হইসে টা কি?
-আপনার নাম কি স্যার?
-বেলাল খান।
-দেখলেন স্যার,আমার কথাই ঠিক। আপনি মোহামেডান।
(আমি তখন জানতাম না মোহামেডান মানে মুসলমান।)
ডাক্তারের কাছে যান নি কখনো এমন লোক পাওয়া যাবে না।ডাক্তারের কাছে শিক্ষিত,অশিক্ষিত সব রকম রোগিই যায়।অশিক্ষিত রোগিরা ডাক্তারের কাছে গিয়ে কি সমস্যা করে তা নিয়ে এক ডাক্তার বই লিখেছেন।সেখান থেকে---
রোগির বাবা:ডাক্তার সাব, আমার ছেলের হাপানী আছে,ইনকিলাব (ইনহেলার)ব্যাবহার করে।
রোগির বাবা:ডাক্তার সাব, আমার ছেলে আর্টিস্টিক(অটিস্টিক)।
রোগির বাবা:আমার ছেলের হাইওয়ে (হাইট,ওয়েট) কত?
রোগির বাবা :ডাক্তার সাব আমার ছেলেকে প্রতিদিন ছয় মিলিয়ন ওষুধ খাওয়াই।(ছয় মিলি)।
রোগির মা:আমার বাচ্চাকে খিচুড়ী গ্যাংরিন(গ্রাইন্ডিং)করে খাওয়াই।
রোগী:আপনার একটা নেমপ্লেট দেন,নিয়ে যাই।(ভিজিটিং কার্ড)
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




