somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারা ছিল এই জেনিচেরী ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ডাবকৃত সুলতান সুলেমান ধারাবাহিকটি যারা দেখেছেন তাদের কাছে জেনিচেরী বা জানেসারী শব্দটি অপরিচিত নয়।কারা ছিল এই জেনিচেরী?
এই আশ্চর্য বাহিনী তৈরি করেছিলেন মুরাদ ওয়ান,১৩৬৩ তে।মধ্যযুগের সবচেয়ে সুশৃংখল বাহিনী জেনিচরেীরা প্রশিক্ষণে,আধুনিকতায়,যুদ্ধজয়ে এবং শিষ্টাচারে ছিল অনন্য।ওসমানদের বিশ্বজয়ে তাদের ভূমিকা অনস্বীকার্য।প্রধানত বিজিত খ্রিষ্টান এলাকা থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী তরুণদের বাছাই করে নেয়া হতো এই বাহিনীতে।তারা দাড়ি রাখতে পারতো না,যুদ্ধবিদ্যা ছাড়াও অন্য যেকান একটি বিষয়ে চরম পারদর্শিতা অর্জন করতে হত তাদের।ইসলাম ধর্ম গ্রহণ ছিল বাধ্যতামূলক।ইহুদি ও মুসলিম ঘরের সন্তানদের জেনিচেরীতে নেওয়া হত না।মাত্র তিরিশ বছরে এরা এত উন্নতী লাভ করে যে গোটা বলকান,যুগোশ্লাভাকিয়া,গ্রিস,ইতালি,আলবেনিয়া এবং অস্ট্রিয়ার খ্রিষ্টান অভিজাত পরিবার আশা করে থাকত যে তাদের সন্তান কবে জেনিচেরীতে সুযোগ পাবে।কারণ পরিণত বয়সে এদর মধ্য থেকেই কেই-না-কেউ উজির,প্রশাসক হয়ে নিজ এলাকায় ফিরে যাবে।তারা কেউ নিজেদের সন্তান হলে তো কথাই নেই।আর এরকম আশা করা খুব অন্যায়ও নয়,কারণ অন্ততপক্ষে তিরিশজন উজিরে আজমের দেখা মিলবে জেনিচেরীদের মধ্য থেকে- ইতিহাসে যাদের সুনাম,খ্যাতি এবং শৌর্য-বীর্য সুলতানদের নামের পাশেই জ্বল জ্বল করে।
জেনিচেরীদের সংখ্যা খুব বেশি ছিল না।প্রথম তিন শতাব্দী জুড়ে এদর সংখ্যা ছিল মূল তুর্কি বাহিনীর এক-দশমাংশ।অষ্টাদশ শতাব্দীতে এদর সংখ্যা সবচেয়ে বেশি হয়েছিল-১,১৩,৪০০ জন।প্রথম দিকে তাদের দক্ষতা তীরন্দাজিতে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তারা আধুনিক অস্ত্রবিদ্যাও রপ্ত করে।
সপ্তদশ শতাব্দীর শেষদিকে জেনিচেরীরা অহংকারী হয়ে ওঠে।এর প্রথম প্রকাশ অবশ্য আগেই ঘটেছিল ১৪৫১ তে,যখন ফাতিহ সুলতান মুহাম্মদ টু'র বাবা বাধ্য হয়ে সালতানাত ছেলেকে দিয়ে দিয়েছিলেন।কৌশলগত চাপের এই ধারাবাহিকতা ঠেকাতে সুলতান সেলিম টু ১৫৬৬ তে জেনিচেরিদের বিয়ে করার অনুমতি দিলেন।কিন্তু তাদের চাহিদা বেড়েই চললো এবং ১৬২২ 'র দিকে তারাই হয়ে উঠল কিং মেকার।সুলতান ওসমান টু যখন চেষ্টা করলেন তাদের সংকুচিত করতে, তারা সুলতানকে প্রথমে বন্দী ও পরে হত্যা করল(১৬২২)।পরে তারা বেশ কয়েকজন সুলতানকে নানা ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত করে।
১৮০৪ সালে সার্বিয়ার গভর্নর নিজেকে প্রশাসক ঘোষনা করে এবং সুলতান সেলিম থ্রি'র বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে।ঘটনা চরম পর্যায়ে যায় যখন সুলতান সিংহাসনচ্যুত হন।পরের সুলতান মোস্তফা ফোরও একই ভাগ্য বরণ করায় তার ভাই মাহমুদ টু ক্ষমতায় আসা মাত্র ১৮২৬ সালে জেনিচেরীদের বিলুপ্ত ঘোষনা করেন।সে সময় ৬০০০ জেনিচেরীকে ফাসি দেওয়া হয়।তার পুত্র সুলতান আব্দুল আজিজের রহস্যময় মৃত্যুর জন্যও জেনিচেরীদের দায়ি করা হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×