somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কে ফজলুল হকের বিতর্কিত কর্মকান্ড।

০৯ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে ফজলুল হককে ক্রমাগত ভুল সিদ্ধান্ত নেওয়া একজন রাজনীতিবিদ বলে মনে হয়।ফজলুল হককে বঙ্গবন্ধু ভক্তি ও শ্রদ্ধা করতেন।তার সাথে বঙ্গবন্ধুর নানা-নাতীর সম্পর্ক ছিল।ফজলুল হকের বিভিন্ন ভুল সিদ্ধান্তকে তিনি বৃদ্ধ বয়সের দুর্বলতা বলে উল্লেখ করেছেন।বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানও ফজলুল হককে শ্রদ্ধা করতেন।তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছু না করতে,তিনি এমনি এমনি শের-ই-বাংলা হন নাই।
এ কে ফজলুল হকের যে সমস্ত কর্মকান্ড অসমাপ্ত আত্মজীবনীতে প্রশ্নবিদ্ধ হয়েছে----
১.ফজলুল হক যুক্তফ্রন্টে মুসলীম লিগের বিতাড়িত সদস্যদের প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন।
২.প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে তিনি মুজিবর রহমানকে মন্ত্রীত্ব দিতে চান নাই।
৩.যুক্তফ্রন্ট সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তানী শাসকরা আদমজী পাট কলে বাঙালী-অবাঙালী দাঙ্গা লাগিয়ে দিয়েছিল।হক সাহেব বিবৃতী দিয়েছিলেন দাঙ্গায় যুক্তফ্রন্ট সরকারের দোষ আছে।
৪.কেন্দ্রীয় সরকার ৯২(ক) ধারা জারি করে পূর্ব বাংলার মন্ত্রীসভা ভেঙে দেয়।পাকিস্তান প্রধানমন্ত্রী মোহাম্মদ আলি ফজলুল হক কে মন্ত্রিসভা গঠনের লোভ দেখান।শর্ত-- আওয়ামিলীগকে মন্ত্রী সভায় নেওয়া যাবে না,সোহরাওয়ার্দি যুক্তফ্রন্ট্রের কেউ নয় ঘোষনা করতে হবে।এবং তারা মোহাম্মদ আলিকে পাকিস্তানের প্রধাণমন্ত্রী হিসাবে চান ঘোষনা করতে হবে।হক সাহেব এই প্রস্তাবে রাজী হয়ে যান।কিন্তু আওয়মিলীগ যুক্ত ফ্রন্ট্রে সংখ্যা গরিষ্ঠ ছিল।মুজিব ও আওয়ামিলীগের নেতারা সোহরাওয়ার্দিকে তাদের নেতা মানতো।

শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সভা ডেকে হক সাহেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হন।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×