somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লেখক বন্ধু(রম্য)

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে আমার বন্ধু একটি বই লিখে ফেললো।শুধু লিখে ফেললো বললে ভুল হবে,বই ছাপাবার জন্য একজন প্রকাশকও পেয়ে গেল।গোটা আস্টেক গল্প নিয়ে গল্প গ্রন্থ।নতুন একটি প্রকাশনি তার পান্ডুলিপি পছন্দ করেছে।তারা বই ছাপবে,শর্তহীন।
বই ছাপা হয়ে গেল।বন্ধু মহা খুশি।প্রথমবারের মতো বই লেখার চেষ্টা,আর সেটাই প্রকাশিত হয়ে গেল।কিন্তু তখন করোনা কাল।বই বিক্রি আশানুরুপ হয়নি। বইমেলা শেষে প্রকাশকের সাথে দেখা করতে গেলে তিনি পরামর্শ দিলেন মোটিভেশনাল বই লিখতে।
কিছুদিন আগে লেখক বন্ধুর সাথে কথা হল।জিজ্ঞেস করলাম,এ বছর তার বই বের হবে কিনা।
বললো,না বই বের হবে না।বই কেউ পড়েনা,কেনেও না।
--একেবারেই কেউ পড়ে না?চেনা জানা লোকেরা?
---আত্মীয় স্বজন কিছু পড়েছে।
---বন্ধু বান্ধবরা?
---শিল্প-সাহিত্যের অনুরাগী দুচারজন পড়েছে।ইউনিভার্সিটির বন্ধুরা বই বের হওয়ার সময় অভিনন্দন জানালেও ওই পর্যন্তই। এ অবস্থায় কি আর লিখবো, কার জন্য লিখবো।নিজের জন্য লিখবো এতো বড় লেখক তো আমি নই।
আমি বললাম,বিষয়টা বুঝতে পেরেছি। তুমি তো পড়েছো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে।তোমার বন্ধুরাও সেখানে পড়ালেখা করেছে।আর ইঞ্জিনিয়ার মাত্রই চৌথা পড়ে,বই পড়ে না।শুধু তোমার বই কেন,ওরা কারো বই-ই পড়ে না।তুমি খোজ নিয়ে দেখ।তুমি তোমার বইটা ফটোকপি করে চৌথা ফরম্যাটে রুপান্তর করো।তারপর অনলাইনে সেই চৌথা বিক্রি করো।সবার জন্য বই,বন্ধুদের জন্য চৌথা।দেখবা তুমি থুক্কু তোমার চৌথা হিট।
ভেবেছিলাম আমার চৌথা তত্ত্বে সে রেগে যাবে।কিন্তু সেরকম কিছুই ঘটলো না।
বন্ধুটি একগাল হেসে বললো,তোমার কথায় সত্যতা আছে।ইউনিভার্সিটিতে মপাসার নেকলেস পাঠ্য ছিল।মুল গল্প আমরা কেউই পড়িনি।কয় পাতার গল্প আমরা কেউ জানি না।চৌথা দেখে শুধু প্রশ্নোত্তর পড়েছি--ডায়মন্ড নেকলেস, ম্যাথিল্ডের জীবনে কি দুর্ভোগ নিয়ে এসেছিল।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৪১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×