somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়া লেখার প্রয়াস

২৪ শে মার্চ, ২০০৮ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

বলতে পারিস সন্ধ্যে বেলা
আমার কেন এমন লাগে?
দিব্যি দিয়ে বলছি তোকে
ঘুম জোটেনা কুসুম বাগে।

একটা ঘরে একলা ঘুমাই
কান্না নিয়ে গাল ফোলা
নাকের ওপর ঝুলতে থাকে
বাদুর ব্যাটার কলার ঝোলা।

স্বপ্ন যদি আসতো চোখে
পঙ্খিরাজের পাখায় চেপে
ধুত্তরি ছাই ভুলেই যেতাম
দুঃখ দিতাম কবেই মেপে!


২.

ভাঙা পুলের অই দিকটায়
নদীর ধারে ঝোপ আছে না?
একটা শালিখ রোদ দেখেই
মনের সুখে আর বাঁচে না!

বুক সমান এক ছোট্ট গাছে
একটা বাসায় তিনটে ছানা
শালিখ মামা বলল হেসে
তোমার যেতে নেইক মানা।

ছোট্ট ছানা ছোট্ট ছানা
চাইছ কেন পিটপিটিয়ে ?
সামনে মাসে তোমায় দেব
নানুর সাথে ঠিক বিয়ে!

এই খুশিতে ঝোপে ঝাড়ে
গাইছি মিলে গান।
ছোট্ট ছানাও চাইছে খেতে
মহেশখালীর পান।

হঠাৎ দেখি আকাশ থেকে
ছো দিয়েছে পাজি একটা চিল।
মাটি থেকে আমরা সবাই
মারছি ছুড়ে হাজার খানেক ঢিল ।

দেখতে দেখতে পালিয়ে গেল
মেঘ-পাহাড়ের আড়ালে।
সেই দুখেরই কান্না শুনি
পুলের পাড়ে দাঁড়ালে।

৩.

চাচা এল রে চাচা এল
চাবি দিস না ছুড়ে
আমার চাচা কানা ব্যাটা
কপাল যাবে ফুঁড়ে।

ঝোলার ভেতর কি আছে তার
শোন তবে বেশ
একটা ঘোড়া এক লাফেতেই
পার হয়ে যায় দেশ।

দৈত্যটা তো এক থাবাতেই
খেয়ে ফেলে মস্ত পাহাড়।
এটাই নাকি তাদের দেশের
সকাল বেলার জলখাবার।

চাচাই আমার আদু ভাই
নয়তো সে ব্যাক্কেল
এক বসাতেই সাবাড় করে
গন্ডা দুই নারকেল।

চাচার আবার ব্যারাম আছে
দিনের বেলা তাল কানা।
আম্মু বলেন টিভি দেখো
বোকার সাথে খেলতে মানা।

আমায় ছাড়া চাচার যখন
ডুকরে ওঠে বুকের পিলে
দৌড়ে এসে বলি তারে
তুইই আমার ছোট্ট ছেলে।

আম্মু আমার লক্ষ্ণী ছাড়া
বলে কেন আর থাকিসনে ঘরে?
দুদিন বাদে চাচা গেলে
মনটা আমার কেমন যেন করে।

৪.

উতল একটা হাওয়া এসে
চুলগুলো দেয় ঘুড্ডি করে
কার হাতে যে লাটাই থাকে
শীত কালেও হায় বৃষ্টি ঝরে!

চুলের ভেতর বাঁধা ছিল
সাদা রঙের সেই ফিতে
ঘোর বাদলে তারেই দেখি
পথে ঘাটে চমকাতে!


৫.

ধুত্তরি ছাই বিশ্রী লাগে
সবাই আমায় ছোট্ট বলে
আমি কি আর খুকু আছি
খেলতে যাই পাখির দলে।

পাখ-পাখালি কইছে আমায়
নেইক তারা একটু সুখে
যখন তখন সাথী হারায়
পোষ মানা অই বন্দুকে।

বন্দুকটা যে কে বানালো
ভাবছি বসে আজ
ধুত্তরি ছাই এই তো দেখি
বড়দেরই কাজ।

৬.


দাদু বলেন আজব কথা
ঘরের ভেতর ইসকুল
খেলাও নাই মাঠও নাই
সত্যি বলছি বিলকুল।

বস্তা খানেক বই কাধে
মা যায় তার হাতটি ধরে
এত ভারে খুকুটি হায়
মাটির সাথে নুয়ে পড়ে।

ছুটি শেষে দল বেধে সব
ঢুকে পড়ে কোচিং ঘরে
ফিরে এসে অনেক রাত্র
বুলবুলিয়ে কি সব পড়ে।

একটু খানি সুযোগ পেলে
ব্যস্ত থাকে কম্পিউটারে
কোত্থেকে এক বিদ্যা এল
ভূত চাপিল সবার ঘাড়ে।

(আমি বলি) দাদু তুমি দারুণ বোকা
বুদ্ধি থাকলেও নাইক হুশ
আম কুড়ানোর দিন কি আছে?
বোতল ভরা ম্যাংগো জুস!


৭.

অষুধ খেয়ে আম্মু তুমি যেই দিয়েছ ঘুম
ছাদের ওপর শুনতে থাকি ঝুম ঝুমা ঝুম ঝুম।

অষুধ খেয়ে আম্মু তুমি যেই দিয়েছ ঘুম
খাটের নীচে শুনতে থাকি হুম হুমা হুম হুম।

বন্ধ চোখে ভয়েই মরি চোখ খোলা যে দায়
কাঠের ভেতর ঘুন পোকারা শীবের গীত গায়।

পর্দাটাকে নাড়িয়ে দিয়ে কে যেন যে ঢুকলো ঘরে
মোড়ায় বসে আপন মনে একটানা যায় বইটা পড়ে।

কিভাবে যে গেল কেটে বৃষ্টি-ধরা শীতল একটা রাত
আম্মু বলে তোর তো দেখি নানুর মত স্বপ্ন দেখার ধাৎ।

সেই থেকে সে প্রায় রাতেই জানলা দিয়ে এসে
এটা সেটা নেড়ে দেখে খিলখিলিয়ে হেসে।

অষুধ খেয়ে আম্মু তুমি যেই দিয়েছ ঘুম
ভূতের মাসি অমনি করে আমায় দিল চুম।

ভূতের মাসি ভূতের মাসি বাড়ি তোমার কই
‘ঘুমের অষুধ খেয়ে আমি তোমার সাথে রই।’
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৩
১৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×