নির্দেশ থাকলেও কোনো বাজারেই মূল্য তালিকা টাঙানো নেই
এদিকে, সিন্ডিকেট আর মজুতদারির চক্রে পড়ে রমজানের ১০ দিন আগেই আগুন লেগেছে নিত্যপণ্যের বাজারে। চিনি আর ছোলার কেজি পৌঁছে গেছে ৫০ টাকায়, কেজিতে ২ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে সয়াবিন ও পামতেল। রমজান মাসে সব বাড়িতে অত্যাবশকীয় এক পণ্য ছোলা। সেই ছোলা আর চিনির দামের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আলু কিনতে এসেও এ দোকান সে দোকান ঘুরে হয়রান ক্রেতারা অভিযোগ করেন, ইচ্ছেমতো দাম হাঁকছেন বিক্রেতারা। পাইকারি দোকানের সামনেই চিনির পাহাড় কিন্তু বিক্রেতাদের অজুহাত হলো সময়মতো সরবরাহ না আসায় দাম বাড়ছে। বেড়েছে ভোজ্যতেলের দামও। সরকারের অনুনয়-আশ্বাস সব বিফলে গিয়ে রমজানের আগেই দ্রব্যমূল্য চলে যাচ্ছে সাধারণের ক্রয়সীমার বাইরে। বাজার তদারকির জোর হাঁক-ডাকেরও সত্যতা নেই কারওয়ান বাজারের মতো রাজধানীর অন্য বাজারগুলোতেও।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের নানামুখী প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফালোভের কারণে ফলপ্রসু হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ব্যবসায়ী নেতৃবৃন্দের দফায় দফায় বৈঠকও এক্ষেত্রে কোন কাজে আসছে না বলে ভূক্তভোগীরা মন্তব্য করেছেন। পবিত্র মাহে রমজানে যাতে বাজার নিয়ন্ত্রণে থাকে, অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের যাতে নাভিশ্বাস না ওঠে- সেজন্য সরকার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও তার কোন কার্যকারিতা বাজারে এখনও দেখা যায়নি। অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায়, সরকার ও ব্যবসায়ী মহলের বৈঠকের পরই বরং অনেক পণ্য সামগ্রীর দাম আগের চেয়ে বেড়ে যায়।
এদিকে মাত্র ১০ দিন বাকি থাকলেও রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি নিয়ে এখনও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবি। চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা ও পেঁয়াজ আমদানি করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও পণ্যগুলো কখন আসবে, কিভাবে এগুলো বিক্রি হবে তা নিয়ে এখনও হযবরল অবস্থা বিরাজ করছে। ফলে টিসিবির ভান্ডার আজ পর্যন্ত শূন্য। রোজায় প্রয়োজন কিভাবে মেটানো হবে তা-ই এখন চিন্তার বিষয়। টিসিবি সূত্রে জানা গেছে, চিনি ও ভোজ্যতেল আমদানির সব প্রক্রিয়া শেষের পথে। ২-৩ দিনের মধ্যে শিপমেন্ট শুরু হবে। এরপর মালামাল বাংলাদেশে পৌঁছতে সময় লাগবে আরও ৭-৮ দিন। তবে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য পেঁয়াজ আর ছোলা আমদানির জন্য এখনও কোন কার্যকর সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, এ জন্য আজ টেন্ডার খোলা হবে। এরপর সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান করলে তারা আমদানির প্রক্রিয়া শুরু করবে। ব্রাজিল, তুরস্ক, মালয়েশিয়া থেকে এ পণ্যগুলো আমদানি করা হবে।
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।