ঢামেক হাসপাতাল পরিচালকের সীমাহীন ঔদ্ধত্য : সাংবাদিক লাঞ্চিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরিচালকের হাতে লাঞ্চিত হয়েছেন এক ফটো সাংবাদিক ও হাসপাতালে ভর্তি রোগীদের কয়েকজন আত্মীয় স্বজন। বুধবার দুপুরে কয়েকজন লোক পাস ছাড়া হাসপাতালে প্রবেশ করলে পরিচালক প্তি হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি বেধড়ক লাঠিপেটা শুরু করেন। এ সময় ছবি তোলার সময় এক ফটো সাংবাদিককেও তিনি লাঠিপেটা করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেন।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভিড় বেড়ে যায়। রোগীদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনরা পাস ছাড়া ভিতরে প্রবেশ করলে ঢামেক পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল বজলে কাদের বেপরোয় লাঠিপেটা করেন। এ লাঠিচার্জের চিত্র ক্যামেরাবন্দি করতে গিয়ে পরিচালকের হাতে আহত হয়েছেন ফোকাস বাংলা নিউজের ফটো সাংবাদিক মো: আনিছুর রহমান মঈন। লাঠিপেটার ছবি তোলার কারণে তার ক্যামেরার মেমরি কার্ড ছিনিয়ে নেয় পরিচালক বজলে কাদের। ফটো সাংবাদিককে মঈনকে প্রায় এক ঘন্টা তার রুমে আটকে রাখেন।
বুধবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ও অভিবাকদের প্রচন্ড ভিড়। করিডোরে এলোমেল অবস্থায় রোগীরা পড়ে আছে। এ অবস্থায় দুপুর একটায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল বজলে কাদের হাসপাতালে প্রবেশ করেন। এসময় তিনি পাস ছাড়া অনেকেই হাসপাতালে প্রবেশ করায় লাঠিপেটা শুরু করেন। এ সময় লাঠির আঘাতে অনেকেই আহত হয়। পরিচালকের লাঠিপেটার ঘটনায় পুরো হাসপতালে আতংক ছড়িয়ে পড়ে। পরিচালকের হাত থেকে রা পাওয়ার জন্য রোগী ও অভিভাকরা দৌঁড়াতে থাকে। লাঠিপেটার কারণে দুপুর ২টার দিকে পুরো হাসপাতাল ফাঁকা হয়ে যায়। এদিকে লাঠিপেটার দৃশ্য ক্যামেরা বন্দি করায় ফোকাস বাংলা নিউজের ফটো সাংবাদিক মো: আনিছুর রহমান মঈনকে পরিচালন তার রুমে ধরে নিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। এ সময় তার ক্যামেরা কেড়ে নেয়া হয়। প্রায় ১ ঘন্টা একটি কে তাকে আটক রেখে পরে ক্যামেরার মেমরি কার্ড রেখে ছেড়ে দেয়া হয়।
এ সাংবাদিককে পরিচালক হুমকি দিয়ে বলেছেন, আর যদি তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখে তাহলে পিটিয়ে উলঙ্গ করে তাড়িয়ে দেবে। পরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল বজলে কাদেরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি পুলিশ দিয়ে আটকের হুমকি দেন।
এর আগেও পরিচালক বেশ কিছুদিন আগে এক রোগীর ছেলেকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিল। এ ঘটনা শেষে থানাসহ মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছিল।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।