somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে মাঠে উপস্থিত ও টেলিভিশনের সামনে বসা কোটি কোটি বাংলাদেশি দর্শকের হিসাব-নিকাশকেও। সাকিব আল হাসানের একটি ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হলো গোটা দলকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুদ্রা নিক্ষেপে ভাগ্যদেবী বাংলাদেশের পক্ষেই হেসেছিল। মুদ্রা নিক্ষেপে জিতে ছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। টসে জিতেও শক্তিশালী ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে যে ভুল বাংলাদেশ দল করেছে তার মাশুল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে শেওবাগ, কোহেলি ধোনিরা। ধোনি বাহিনী যখন বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৭০ রান তুললো তখন হয়ত সাকিব নিজেও কপাল চাপড়েছেন। কিন্তু তখন প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। টসে জিতেও ব্যাট না করে বল করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা টাইগার দলপতি সাকিব আল হাসান, কোচ জেমি সিডন্স ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বুঝতে না পারলেও মাঠে ও মাঠের বাইরে দর্শকরা ঠিকই বুঝতে পেরেছেন। তাই তো টসে জেতার পরও সাকিব আল হাসান যখন বল করার সিদ্ধান্ত জানালেন তখন অবাক হয়েছেন খোদ সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা। এমনকি মোটামুটি যারা ক্রিকেট বোঝেন তারাও আক্ষেপে কপাল চাপড়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা আগে থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচের টসকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছিলেন। নামকরা সব ক্রিকেট বিশ্লেষকরা আগাম জানিয়েছিলেন মিরপুরের উইকেটে টসে যে দল জিতবে তাদের উচিত হবে আগে ব্যাট করা। তাছাড়া একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচের দিকে তাকালেও আগে ব্যাট করার যৌক্তিকতা বুঝতে কারো তেমন কষ্ট হওয়ার কথা নয়। পাকিস্তান এই মিরপুরেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ২৮৫ রান সংগ্রহ করেছিল। এতকিছুর পরও সাকিব আল হাসান কেন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন তা সত্যি বোধগম্য নয়। ভুল সিদ্ধান্তের ফাঁদে পা দিয়ে মিরপুরের সস্নো উইকেটে রাতে তামিম, জুনায়েদ, কায়েস, সাকিবরা বিশাল রান তাড়া করতে ব্যাট করতে নেমে দেখেছেন বল মাঠে ঠিকমতো ব্যাটে আসছে না, আউট ফিল্ড সস্নো তখন হয়তো তারা রীতিমত দাঁত কটমট করেছেন। কিন্তু কিছুই করার ছিল না আমাদের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার টস প্রসঙ্গে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত সঠিক নয়। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের এ সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেটপ্রেমী সাধারণ দর্শকও। বাংলাদেশ-ভারত ম্যাচের টস ভাগ্য নির্ধারিত হওয়ার পর তিনি এসব বলেন।
বাশার বলেন, যদি সন্ধ্যার শিশিরের কথা বিবেচনা করে সাকিব এ সিদ্ধান্ত নিয়ে থাকে তবুও আমি সাকিবের এ সিদ্ধান্তে যথেষ্টই অবাক হয়েছি। তবে আমি নিশ্চিত নই ফেব্রুয়ারি মাসের শেষার্ধে আদৌ রাতে শিশির থাকবে কি না। বাশার আরো বলেন, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সকাল সাড়ে নয়টায় খেলা হলে উইকেটের আর্দ্রতা টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক বিবেচিত করে। তবে বেলা আড়াইটার সময় উইকেটে কতটা আর্দ্রতা থাকবে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। টস জিতে আগে ফিল্ডিং নেয়ায় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ কিছুটা বাড়তি সুবিধা পেয়েই গেল। হাবিবুল বাশারসহ এ শঙ্কার কথা জানিয়েছিলেন আরো অনেক ক্রিকেট বোদ্ধাই। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, বাংলাদেশের আতাহার আলী খানসহ ক্রিকেট বিশ্লেষকরা বলেছিলেন টসে জিতলে প্রথমে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তই হবে যৌক্তিক। কিন্তু সাকিব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়াতে সবাই হয়েছেন হতাশ। আর ভারতের ইনিংস শুরু হওয়ার পরে তা সত্য বলে প্রমাণিত হয়েছে।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×