বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিন্তু টাইগাররা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি মনে করেন গ্রুপ 'বি'- তে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলেছে। যদিও ভারত ৮৭ রানে জিতেছে কিন্তু বাংলাদেশ বিশাল অংকের রান তাড়া করতে গিয়ে ভালো ব্যাটিংই করেছে।
তিনি আরো বলেন 'আমাদের এখনো ৫টা ম্যাচ বাকি আছে এবং এর মধ্যে তিনটি অথবা চারটি ম্যাচ জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে পারব। যেহেতু আমরা ইতিমধ্যে শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলেছি কাজেই আপাতত আমাদের আর কোনো চাপ নেই।'
গ্রুপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ খুব সহজেই তাদের হারাবে। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা সতর্কতা ও সূক্ষ্ম পরিকল্পনায় খেলতে পারলে জয় নিশ্চিত। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের ক্ষেত্রে তিনি বলেন, 'তাদের হারানোর রেকর্ড ও যোগ্যতা আমাদের আছে।'
ভারতের সঙ্গে টসে জিতে পরে ব্যাটিং নেওয়ার ব্যপারে বাশার বলেন, আমি যদি অধিনায়ক হতাম তবে কখনোই ভারতের মতো শক্তিশালী দলকে আগে ব্যাট করতে পাঠাতাম না। কারণ তারা বিশ্বের যে কোনো দলের বিপরীতে ব্যাটিং করে অনেক বড় রানের স্কোর গড়তে পারে। অন্য যে কোনো দলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত ঠিক ছিল।'
হাবিবুল বাশারকে বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেন।
তবে ২০০৮ সালে ভারতের নিষিদ্ধ ঘোষিত টুর্নামেন্ট আইসিএল এ বাংলাদেশের একটি দলের নেতৃত্ব দেয়ায় তাকে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।