দেশের জনপ্রিয় অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক শীর্ষ কাগজ বন্ধ করে দেয়ার সরকারি ষড়যন্ত্র, সম্পাদক ও সাংবাদিকদের হুমকি, হামলার চেষ্টা এবং সম্পাদকসহ ১০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ এবং ডিইউজে'র সভাপতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টিকারী এসব ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করা এবং অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের অনিয়ম দুর্নীতি তুলে ধরে রাষ্ট্রের মালিক জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের পবিত্র সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। জনপ্রিয় সংবাদ প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ দেশের মানুষ ও সংবিধানের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। এ সাংবাদিকতা সরকারের শীর্ষ পর্যায়ের কোনো এপিএস'র বিরুদ্ধে গেল নাকি প্রতিমন্ত্রীর অবৈধ স্বার্থহানি করল তা দেখার দায়িত্ব সাংবাদিক বা সংবাদ মাধ্যমের নয়। বরং প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিচার করাই সরকারের দায়িত্ব। তা না করে দুর্নীতিবাজ ও অভিযুক্তদের প্ররোচনায় উল্টো শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ বন্ধ করার ষড়যন্ত্র, সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি, পেশাগত দায়িত্ব পালনের জন্য অত্যন্ত জরুরি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও বিঘ্ন সৃষ্টির অপপ্রয়াস বলেই মনে করি। তা যদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয় তা হলে ধরে নিতে হবে সংবাদ মাধ্যমের প্রতি সরকার অসহিষ্ণু হয়ে পড়েছে। যা একটি গণতান্ত্রিক সরকারের কাছে অচিন্তনীয় ও অনভিপ্রেত।
সেই ক্ষেত্রে সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করতে বাধ্য হব।
উল্লেখ্য, সরকারের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদকসহ ১০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের তীব্র নিন্দা বিএফইউজে-ডিইউজের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।