ঢাকা, ৩১ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): সরকারের দুর্নীতির বিরুদ্ধে লেখায় অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক একরামুল হককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর সাড়ে ৪টা থেকে পুলিশ সম্পাদকের মগবাজারের বাসা ঘিরে রাখে। ভোর ৫টার দিকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে রাজধানীর কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠা থেকেই স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ। বর্তমান সরকারের আমলে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দুর্নীতি, যোগাযোগ মন্ত্রীর দুর্নীতি, পূর্ত মন্ত্রণালয়ের দুর্নীতি, প্রধানমন্ত্রীর এপিএস'র বিভিন্ন অপকর্ম এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর দুর্নীতিসহ সরকারের বিভিন্ন স্তরের অনিয়ম-দুর্নীতির তথ্য ফাঁস করে এই দু'টি প্রতিষ্ঠান। এরই জের হিসাবে নানা হুমকি-ধামকি, হামলার চেষ্টা এবং অবশেষে একইসঙ্গে শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজের সম্পাদকসহ ১০ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো কোন রকমের কারণ দর্শানো ছাড়া। সরকারের এ অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে প্রতিবাদ সভা ও নিন্দা জানাচ্ছে বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
(শীর্ষ নিউজ ডটকম/ জেডআর/ ৫.৩৩ঘ.)
দুর্নীতির বিরুদ্ধে লেখায় শীর্ষ নিউজ সম্পাদক আটক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।