somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিকট থেকে দূরে দেখা

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের ঈদ বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘পাখি জামা’।
ঈদের সময় বিশেষ কোনো পোশাকের জনপ্রিয়তা পাওয়ার এ প্রবণতা আমরা আগেও লক্ষ করেছি। সে অনুযায়ী এ জামা জনপ্রিয়তা পাওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ই বলতে হবে। তবে ‘অস্বাভাবিক’ হলো পাখি জামা না পেয়ে দুটি মেয়ের আত্মহত্যা। বলা বাহুল্য, প্রিয়জনের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা দেশে প্রায় প্রতিদিনই ঘটে। কিন্তু এ ঘটনাকে নিছক ‘অভিমান করে আত্মহত্যা’ হিসেবে দেখা কি উচিত হবে?

সন্দেহ নেই, পাখি জামার সঙ্গে এ দেশের মানুষের পরিচয় ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত সিরিয়াল সূত্রে। যে দুটি মেয়ে আত্মহত্যা করেছে, তারা এ ধরনের সিরিয়ালের প্রত্যক্ষ দর্শক ছিল কিনা, জানিনা। তবে এও ঠিক, প্রত্যক্ষ দর্শক না হলেও পাড়া-প্রতিবেশীর পরিহিত পোশাক দেখেও কারও কারও মনে সৃষ্টি হয় আগ্রহ। তাই ভারতীয় সিরিয়াল না দেখলেও পাখি জামার প্রতি এবার আগ্রহ সৃষ্টি হয়েছে অনেকের। আর এভাবেই জনপ্রিয়তা পেয়ে যায় জামাটি। আমাদের দেশের নাটক-সিনেমার নায়ক-নায়িকারাও নতুন ফ্যাশন ও স্টাইলের পোশাক পরেন। নিকট অতীতে তাদের কারও ফ্যাশন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানা নেই। তাদের ফ্যাশনে যে নতুনত্ব কিংবা আধুনিকতার ছোঁয়া নেই, সেটাও ঠিক নয়। এক সময় পেলেও এ দেশের এখনকার নায়ক-নায়িকাদের ফ্যাশন তাহলে কেন পাচ্ছে না জনপ্রিয়তা? বিজ্ঞাপনের বাহুল্যের কারণে দেশীয় টিভি চ্যানেলগুলোর প্রতি দর্শকদের বিরক্তির কথা কারো অজানা নয়। বিজ্ঞাপন সংবাদমাধ্যমের ‘ব্লাড’।
তবে এও ঠিক, এর বাহুল্য মানুষ পছন্দ করে না। বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দেখতে চায় না মানুষ।

অনস্বীকার্য, এর মধ্য দিয়ে আমরা বিনোদন তো বটেই পণ্যের বাজারও তুলে দিচ্ছি ভারতের হাতে। চাহিদা বাড়ার সঙ্গে দোকানিরাও অতিরিক্ত মুনাফার লোভে আমদানি করছেন সেসব। তাতে আসল ও ফসল- উভয়ই হারাচ্ছি আমরা। আমদানি হচ্ছে নি¤œ মানের ভারতীয় পণ্য। কোনো জিনিস কিনতে গিয়ে ক্রেতাদের নজর চলে যাচ্ছে ভারতীয় সিরিয়ালের নায়ক-নায়িকার দিকে। গুণগত মান যাচাই করছেন না তারা। মান যাচাইয়ে ক্রেতাদের উৎসাহী না হওয়াটাও কি ভালো লক্ষণ? এতে একই স্টাইলের মান সম্পন্ন দেশীয় পোশাক বাজার হারাবে না? অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে এটি প্রচারের আসল উদ্দেশ্যও কিন্তু ব্যাহত হচ্ছে। টিভির সামনে বসে কেউ কি শুধু বিজ্ঞাপন দেখে? অন্য দিকে এসব পণ্য বিক্রির জন্য ভারতীয়দের আলাদা বিজ্ঞাপন করতে হচ্ছে না। অনুষ্ঠানের মাধ্যমেই তারা পণ্যের বিজ্ঞাপনও করছে পরোক্ষভাবে। আর বিজ্ঞাপন কম প্রচার করায় অনুষ্ঠানের দর্শক যেমন বাড়ছে, একইভাবে বাড়ছে পণ্যের বাজার। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ব্যবধান এমনিতেই অনেক বেশি। এ অবস্থায় ভারতীয় পণ্যের বাজার বিস্তারের সুযোগ যদি নিজেরাই করে দেই, তাহলে আমাদের ঘাটতি আরও বাড়বে না?

বড় কথা হলো, বিজ্ঞাপন দেয়া হয় প্রচারণার জন্য। দর্শকরা দেশীয় চ্যানেলবিমুখ হলে বিজ্ঞাপন দাতারাও কি ঝুঁকবেন না ভারতীয় টিভি চ্যানেলের দিকে? বিজ্ঞাপন দাতারা ভারতীয় চ্যানেলমুখী হলে এ দেশের টিভি চ্যানেলগুলো বিজ্ঞাপন পাবে কোত্থেকে? বিজ্ঞাপন না পাওয়াটা কি তাদের অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য ভালো হবে? সে অবস্থায় টিভি চ্যানেলে বিজ্ঞাপনের অভাব কি ওই সেক্টরে অস্থিরতা বাড়বে না? অতীতে দেখা গেছে,কোনো হাউজে অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব অন্যান্য হাউসেও পড়ে। চাকরির জন্য সংবাদকর্মীরা ছোটাছুটি করেন। টিভি চ্যানেলে বিজ্ঞাপন বাহুল্য কিন্তু এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে। দেশের টিভি চ্যানেলগুলোর বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা কি বিষয়টি ভাবছেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×