somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজনামচা-পদ্মার কাদাজল

২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে বসে আছি। মিটিং হওয়ার কথা ছিল। বসের ইমেইল-রানিং লেট। হঠাৎ করেই অনেক বছর আগের কিছু কথা মনে পড়ে গেল। আরিচা থেকে ফেরিতে করে দৌলতদিয়া যাচ্ছি। তখন ঐ পথেই খুলনা যাওয়া যেত। অনেক রাত। বরষার আকাশ। মেঘ আর জোসনা লুকোচুরি খেলছে। এসময়টাতে শীত আসি আসি করছে। অস্বাভাবিক একটা নিরবতা। বেশিরভাগ মানুষ শাল গায়ে ঘোরাফেরা করছে। আমি ডেকে দাড়িয়ে। উঠতে উঠতে একবারে উপরের ডেকে উঠে এলাম। সারি সারি বাসগুলো এমন করে দাড়িয়ে আছে-উপর থেকে আমার মনে হচ্ছিল বিশাল বিশাল ইটের একটা দেয়াল। আমার শীত লাগছিল না। তবুও আমি পায়চারি করছিলাম। হঠাৎ মনে হল ডেকের ঠিক পাশে একটা একটা বাচ্চা শুয়ে আছে। আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। বাচ্চাটা একটুখানি গড়ালেই রেলিংয়ের কাছে চলে আসবে। আমি বাচ্চাটার কাছে গিয়ে দাড়ালাম। ডেকের টিমটিমে আলো যেন বাচ্চাটার উষ্নতা দিতে চাইছে। আমার মনে হল আমি দাড়িয়ে আছি অনন্ত কাল ধরে। একবার মনে হলে বাচ্চাটা কি মরে আছে। তাহলেত ছোয়া যাবে না। আমার উচিত কোন ষ্টাফকে খুজে বের করা। হয়ত কোন পুলিশ থাকলে ডেকে আনা। আবার মনে হল - না না- তা কেন হবে। কিন্তু আমি নড়তেও পারছিলাম না। হঠাৎ পাশ থেকে একটা দরজা দুম করে খুলে গেল। আমি একটু পিছিয়ে গেলাম। একটু চমকেও গেলাম মনে হয়। মনে হলে একজন নারীকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। নারীটি তার আচল ঠিক করছে আর বলছে - আরো পাচ ট্যাহা দেন।আরো পাচ....বলতে বলতে বাচ্চাটির কাছে চলে এল। বাচচাটিকে এমন করে কোলে তুলে নিল যেন হারিয়ে যাওয়া এই জিনিসটা সে অনেক খোজার পর পেল। বাচ্চাটাকে তুলে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল-কইরবেন, কুড়ি ট্যাহা.........

"ঠোঁটের দুধারে হাসি জমে গেছে! কোন শব্দ নেই।
এতোসব অনুভব; এর কোন প্রয়োজন আছে?"

আমার বস। রিপোর্টের কথা বললই না। আজকে খুবই খুশি। কারন ওর কুকুরের এমআরআই করিয়েছে। যে রোগটার কথা ভাবছিল-সেটা ধরা পড়েনি। এমআরআই করতে কুত্তা-হাসপাতাল নিয়েছে চারশ ডলার.........।

"আমি শুধু শ্বেতজোনাকির
করবীনিষীক্ত লাশ বুকে নিয়ে একা শুয়ে থাকি
ঘোর বৃষ্টিপাতে, তার দেহ থেকে জীবিত পাখার
রঙের ধারার মধ্যে উঠে যায়।"
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×