somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সন্তানকে একটি নিরাপদ ঠিকানা দিন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখনো নাস্তিক হবার স্বপ্ন দেখি। এটাকে আমার একান্ত ব্যক্তিগত বিষয় বলা চলে। এ নিয়ে স্বপ্ন এবং মোহ দুটো ধারা-ই সমান তালে বহমান। অন্য মতকে খাটো করা কিংবা নিজের জন্মগত ধর্মকে কটূক্তি করে বাহবা পাবার বাসনা যেহেতু ছিলনা তাই এ বিষয়ে কারো সাথেই দীর্ঘ তর্কে কখনো আমি যাইনি। কোন কিছুকেই পুরোপুরি অসহ্য মনে হয়নি এই ভেবে যে, আমি যা কিছু খারাপ ভাবি অন্য কেউ হয়তো একে পছন্দ করে। অন্যের পছন্দকে ঠাট্টা করার কোন অধিকার আমার নেই। অন্য মতকে সহ্য করতে করতে-ই তো মানুষ অন্যকে সম্মান করতে শেখে তাইনা? এই পৃথিবীতে কবে কে জীবন দর্শনের সংজ্ঞাকে দাড়ি-কমা দিয়ে স্থিতিশীল করতে পেরেছিল বলতে পারেন? মনে হয়না কোন সিদ্ধান্তে পৌছা যাবে। অন্তত আমার জানা নেই। মানুষের শিক্ষা জীবন ঠিক কবে থেকে শুরু হয় তাও আমি ভাল ভাবে বলতে পারবনা। জন্মের পর যদি শিশু শিখতে শুরু করে তবে সে দুধ খাওয়া শিখে কখন? প্রথম কান্নার প্রয়োজনটা কি? যে শিশু জন্মের বিশ-বাইশ সেকেন্দের ভিতর কাঁদে না সে শিশু বাঁচেনা, বাঁচতে পারেনা। এই চিৎকার করার শিক্ষাটা সে পায় কোথায়? ভাবনার বিষয়।

আমার মনে আছে খুব ছোট বেলায় আমি ভীষণ রেগে আম্মাকে বলেছিলাম, তুমি জাননা আমি বেগুন খাইনা? তবু আব্বা প্রতিদিন প্রতিদিন এইসব বাজে জিনিস কেন কিনে আনে ? গ্রামে বসবাস করা সামান্য শিক্ষিত এই মহিলা ম্লান হেসে বললেন, তুমি পছন্দ করনা বলেই সবাই তা অপছন্দ করবে বলে আশা কর কিভাবে ? আমার স্পষ্ট মনে আছে তখন নিজের বোকামির কারনে মাথা নিচু করে চলে গিয়েছিলাম। নিতান্ত দরিদ্র এই মহিলার চিন্তায় এবং কাজে সামান্যতম স্থলন দেখিনি। অথচ কি বিচিত্র এই জীবন দেখুন, মাত্র তের বছর বয়সে সে সংসারী হয় – বয়স ৩৬ এর মধ্যে পাঁচ পাঁচটি বাচ্চা জন্ম দেয় এবং এদের মানুষ করার যুদ্ধ শুর করে। বিরাট একটা সংসার সাথে গরু বাছুর হাঁস মুরগি জমি জমা তারপর এনজিও তে মহিলাদের লাইগেশন করানোর টার্গেটের চাকরি – মোটামুটি ভয়াবহ একটা অবস্থা বলতে পারেন। বাড়ি ফিরে সেই রান্না বান্না বাজার হাট গোসল খাওয়া এবং রাতে বাচ্চাদের নিয়ে পড়তে বসা। এইসব ছিল তাঁর দিন পঞ্জিকা। নিজের মাকে নিয়ে এতো কথা বললাম কেন? শুনুন, ৩৬ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ২০ বছর সে কঙ্কালসার হয়ে বিছানায় পড়েছিল। একটু একটু করে তাঁর গায়ের মাংস গুলো পচে পচে পরত আর সে মরন চিৎকার করত। এই দীর্ঘজীবন তাঁর চিৎকারে চিৎকারে আমরা দরজা বন্ধ করে শুয়ে শুয়ে তাঁর মৃত্যু কামনা করতাম। আর বাবা অসহ্য হয়ে মোটা বাঁশ দিয়ে তাঁকে পিটাতে থাকত, হিস হিস করে বলত- মর, তুই মর, তুই মর এখুনি।

উপরের আল্লা আর নিচের আব্বা এই দুয়ের অনাচার আমি মেনে নিতে পারিনি। ভাবতাম আল্লা তাঁর প্রিয় সৃষ্টিকে এতো শাস্তি দিতে পারেন না। হয় সে নাই নতুবা সে একচোখা। এমনই কানার কানা যে ডানে বায়ে সামান্য একটু ফিরে তাকানোর প্রয়োজনটাও অনুভব করে না। এর প্রশংসা করে হবেটা কি? আমি দিনে দিনে হতাশাগ্রস্থ হয়ে পড়ি। আল্লা- খোদা সংক্রান্ত যে কোন রকম শব্দ শুনলেই মেজাজ খিঁচরে যেতে শুরু করতো। চিন্তা গুলো দৃঢ় থেকে দৃঢ়তর হল। আমি নাস্তিকতার প্রথম পর্যায় অতিক্রম করলাম।

লেখাটা শুরু করেছিলাম গুরুগম্ভীর ভাবে । জীবন দর্শনের উপর থিসিস করছি তাই দার্শনিক টাইপ সুচনা । কিন্তু গল্প আজ পেয়ে বসেছে আমাকে। আস্তিক নাস্তিক প্যাঁচাল এখন থাক থাক। আরেকটা ছোট গল্প বলি, কি বলেন? চাপে চাপে পিচ ঢালা রাস্তার মতো হয়ে গেছি। চাপ আর বেশিক্ষন সইতে পারিনা। যাই হোক, এ গল্পটা আমার এক বন্ধুর মুখ থেকে শোনা। হুবুহু তুলে দিচ্ছি –

‘ দোস্ত যামু মতলব । কুমিল্লা থিক্কা নানান প্যাঁচাল কইরা যাইতে হয়। সরাসরি কোন পথ নাই। প্রথমে মুড়ির টিনে ( লক্কর ঝক্কর মার্কা এক জাতীয় বাস ) কইরা চাঁনপুরে গিয়া কোনমতে পৌঁছলাম। এই সামান্য একটু পথ যাইতেই দিনের অর্ধেকটা কাভার। চানপুরে ( চাঁদপুর জেলা ) ঘাটের পাশে খুপরি খুপরি খাবার হোটেল আছে। নিম্ন আয়ের মানুষ, মাঝি-মাল্লা, কুলি লেবার সবাই ওইখানে খাওয়া দাওয়া করে। ভাজা ইলিশ মাছ,ভাত, মাশকলাই’র ডালের প্যাকেজ খাবার হেভি মজা কইরা খাইলাম।
কিছুক্ষন পর ইঞ্জিন লাগানো নৌকায় উঠে গাদাগাদি করে বসলাম- নৌকা ছেড়ে দিল।
দোস্ত, এই দেখ শরীরের পশম খাড়া হইয়া গেছেগা। চারিদিকে শুধু পানি আর পানি। মাঝে মাঝে দুই একটা কচুরি পানা কই থিকা যে ভাইসা আসে, নৌকায় বাড়ি খায় আবার দুরে চইলা যায় দেখতেছিলাম। দুরে আর একটা দেখা যায় এদিকে আসতাছে। হঠাৎ আমার মনে একটা কুচিন্তা ডাকতে শুরু করলো। কিছু কিছু চিন্তা আসে ঝড়ের বেগে কিন্তু যেতে চায়না। মনে হতে থাকলো যে, কচুরিটা আমাগো নৌকায় লাগব আর অমনি নৌকাটা ডুইবা যাইব । আমি সাঁতার জানিনা, বাচার জন্য হয়তো ওই একটা কচুকেই অবলম্বন ধরতে হবে। কি আজগুবি চিন্তা দেখ – একটা কচুরি পানার কারনে এতো বড় নৌকা ডুবব এমন ভাবনার কোন মানে হয়? কিন্তু আমি তপু একটুও অসতর্ক হই নাই। কোন কারন ছাড়াই নৌকা খালি দুইটা পাক খাইল আর আমি দেখতে পাইলাম আমার মুখের খুব কাছে একটা কচুরি গাছ ছন্দে ছন্দে ভাসছে। আমি এই খড়কেই ধরার জন্য হাট বাড়াইলাম।‘

আমি খুব সিরিয়াস ভঙ্গিতে জিগাইলাম, মরার আগে কলেমা পড়ছিলি? সে রেগেমেগে উত্তর দিল- প্রথমত আমি মরি নাই আত দ্বিতীয়ত কলেমার কথা মনে আসে নাই একবারও। গল্প শেষ।

( চলবে )

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×