যদি পিছু নাও আরও গহীনে যাবো,
যতটা ছুঁতে চাও ঠিক ততোটা গভীরে হারাবো।
সূর্যের পথে অনন্ত যাত্রা শুরু করেছি
অনন্ত নক্ষত্র বীথির বৃত্ত পথ ধরে, অসীমে।
সময় স্থবিরে অবগাহন করেছে আজ
স্থির -নষ্ট ঘড়ির কাটার মত সুস্থির।
রক্ত মাংস আর নাড়ি সমেত খাঁচা টা
সযতনে ফেরত দিয়ে এসেছি তোমাদের আঁতুড় ঘরে,
আমি চলে এসেছি সূর্য আর নক্ষত্রের সংসারে।
বাকি সব তাপ বিসর্জন দিয়েছি সমুদ্রের তলদেশে।
আমি সব ছেড়ে এসেছি অচেনা এই আলোর দেশে।।
২৫/০৯/১৩ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




