somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলের লেখনি

০৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনই বা এতো ভালোবেসে আমাকে আকাশে চড়ালেন আবার কেনই বা সেই মহাশুন্যে থেকেই নির্মম ভাবে ছুড়ে ফেলেদিলেন? একবারও কি ভেবেছিলেন আমার এই অতলে পতনের পরিনতি কি হতে পারে? না, তা যে ভাবেননি আমি জানি। আমি তো মাসিক দুইশ টাকার বাজেটে সুখেই ছিলাম বেশ। আমার সর্বোচ্চ বিনোদন ছিল আট টাকায় পাওয়া যায় এমন একটা চকবার্।গহীনে লুকিয়ে গোপনে এক দুই টান সিগারেট। আমরা জোস্নার জন্য দীর্ঘ দিবস রজনী অপেক্ষা করে থাকতাম। যখন এমনই আলোকিত রজনী সন্ধায় তার ঘ্রান ঢেলে দিত, আমরা সকলে আটটা সাইকেল নিয়ে চলে যেতাম দুরদেশের এক চরে। নির্জন চরের পেয়ারা বাগানে বসে বসে এমন রাত কাটিয়েছেন কখনো? জানি এসব সঞ্চয় আপনার শুন্য। কি? বিশ্বাস হচ্ছেনা? আরে থামুন, থামুন তো। রিয়েল নামের নস্টটাকে চিনেন? চিনেন দেখছি। তাহলে বরং তাকেই একটিবার জিজ্ঞেস করে দেখুন না কেমন ছিল সেইসব দিনগুলো। আপনার ইচ্ছে অনিচ্ছে, খেয়াল খুশি, ভালো লাগা কিংবা মন্দলাগাকে আমি সন্মান দেখিয়েই মুল্যায়ন করেছি। যেসব খামখেয়ালি পছন্দ করতে পারতাম না সেসব মুখ বুজে নিরবে সহ্য করেছি। আপনার বিপদে কতবার যে নিজের পিঠ বিছিয়ে দিয়েছি তার হিসেব কি হয়েছে কখনো? আচ্ছা একটিবার অন্তত খুব ভালো করে মনে করে বলুন তো - জীবনে কবার এই আমি আমার ব্যক্তিগত কোন লাভের আশায় কোন কিছু প্রত্যাশা করেছিলাম কিনা। জলে জন্মে আপনি পদ্ম মধুর খেতাবটি চিরতরে ছিনিয়ে নিলেন বিশ্ব ফুলের দরবার থেকে। একটিবারও কি অন্তত ভদ্রতা করে আপনার বলতে ইচ্ছে করেনি- হে দিঘী তোমায় ধন্যবাদ। মানে সামান্য একটু কৃতজ্ঞতা প্রকাশের ইচ্ছেও জাগেনি মনে? অথচ দেখুন না আপনার মত লক্ষ কোটি পদ্মের জন্ম দিয়েও গত কত কত সহস্র বছরে একবারও নিজের পরিচয় প্রকাশের ইচ্ছে পর্যন্ত প্রকাশ করেনি আপনার জননী দিঘী মা।
এ সংসারে চেতনার কি অসম্ভব বিচিত্রতা, তাইনা? না না মন খারাপ করবেন না আমার প্রান প্রিয় ভাইটি। আপনার চোখে আংগুল দিতে আজ এখানে আসিনি। আপনি যদি কিছুটা লজ্জা পেয়েই যান তাও সইবার ক্ষমতা আমার নেই। আপনার কোন দুখের ভার বইবার ক্ষমতাও আমার নেই। আমিতো এখানে আজও এসেছি আপনার পাহারাদার হয়ে। যেমনটি ছিলাম বিশ্বস্ত ছড়ির মত। আজো তেমনই আছি। দিঘীতে জল তলানীতে এসে ঠেকেছে। তাই মিটিমিটি করে টিকে থাকতে চাইছি। ভয় নেই, কিছু চাইতেও আসিনি। এটা দেখে বেশ ভালো লাগছে যে, পদ্ম দিঘীর প্রয়োজন আপনার ফুরিয়েছে চিরতরে। আপনার নতুন পরিচয় এখন পদ্ম মধু হিসেবে। আপনি চাইলেই দুনিয়ার সকল অন্ধকে ভালো করে দিতে পারেন চোখের পলকে।
প্রিয় জনাব, ভালো থাকবেন। ও হা আরেকটা কথা। পুরানো এ দিঘীতে কিন্তু ভুলেও আর পা ছোয়াবেন না যেন। পানির অভাবে এখানে নিয়ত মারা পরছে মাছ, শামুক ঝিনুক সহ সকল জলজ। এখানকার পানি এখন মরন ঘাতী বিষ। এ বিষে আমি নিজেও আক্রান্ত হয়ে গেছি। জনাব, এ জনম জলে ভুলেও হাত ছোয়াবেন না যেন। আপনার কোন কষ্ট আমি সইতে পারব না। হাজার বার পরও একই কথা বলে গেছি জনম জনম ধরে। জনম জনম ধরে। জনম জনম জনম জ ন ম জ ন ম জ ন ম জ ন ম.....................
Like · · Share
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×